প্রথম ডেটে মুখোমুখি নয়, পাশাপাশি হাঁটলে বাড়বে সম্পর্কের গভীরতা

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৫ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত

বিভিন্ন সিনেমায় দেখা যায়, প্রথম ডেটে দুটি চরিত্র রাস্তা দিয়ে হেঁটে চলতে থাকে, সঙ্গে চলৈ মধুর আড্ডা। এই দৃশ্য শুধু সিনেমার গল্প নয়; বাস্তব জীবিতেও একে অনুকরণ করা যেতে পারে। মুখোমুখি বসে কথা বলার চেয়ে পাশাপাশি হেঁটে একে অন্যকে চেনার প্রক্রিয়া অনেক বেশি প্রাকৃতিক।

শুনতে অদ্ভুত লাগলেও মনোবিদদের মতে, ভার্চুয়ালি কথা বলার চেয়ে সামনাসামনি আড্ডা দেওয়া ভালো। তবে একে অন্যকে চিনতে হলে পাশাপাশি হাঁটতে হবে। মুখোমুখি কথা বলার চেয়ে পাশাপাশি হাঁটা অনেক বেশি কার্যকর।

ghj

প্রথম ডেটে ক্যাফেতে বসে চোখে চোখ রেখে কথা বলার সময় অনেকেই অস্বস্তি অনুভব করেন। গবেষণায় দেখা গেছে, মুখোমুখি বসার সময়ে মানুষ প্রায় স্বাভাবিকভাবে আত্মকেন্দ্রিক হয়ে ওঠে। চোখে চোখ রাখার চাপ মস্তিষ্ককে অতিরিক্ত সতর্ক রাখে, যার ফলে কথোপকথন অস্বাভাবিকভাবে বাধাপ্রাপ্ত হয়। প্রথম দেখা বা টকিং স্টেজে এই চাপ অপ্রয়োজনীয় নার্ভাসনেস সৃষ্টি করে। কিছু মানুষ আড্ডা দিতে গিয়ে অজান্তেই লজ্জিত বা জড়তা অনুভব করে।

tyh

পাশাপাশি হাঁটার সুবিধা
সাইকেরোলজিস্টদের মতে, পাশাপাশি হাঁটতে হাঁটতে গল্প করাবে বলা হয় ‘ওয়াক অ্যান্ড টক’। এটি একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি। হাঁটার সময় শরীরের সমস্ত পেশি ও স্নায়ু সক্রিয় থাকে। পাশাপাশি এই প্রক্রিয়ায় মস্তিষ্কের অ্যামিগডালা অংশ চাপ কমায় এবং আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। হাঁটার ছন্দ মস্তিষ্কের স্ট্রেস কমিয়ে আনে, ফলে কথোপকথন আরো প্রাকৃতিক ও স্বাচ্ছন্দ্য হয়। প্রথম ডেটে হাঁটার সময় কোনো ধরনের ভীতি বা জড়তা থাকে না, তাই উভয়ের মধ্যে দূরত্ব এবংযোগাযোগ গ্যাপ সহজেই কমে যায়।

yuj

ইন্ট্রোভার্টদের জন্য উপকারিতা
যারা স্বভাবতই ইন্ট্রোভার্ট, তাদের জন্য মুখোমুখি আড্ডা অনেক সময় অতিরিক্ত চাপ সৃষ্টি করে। তবে পাশাপাশি হাঁটা তাদের জন্য সহজ ও স্বাভাবিক পরিবেশ তৈরি করে। চোখে চোখ রেখে কথা না বলার কারণে, কথার চাপ কমে এবং চিন্তা শান্ত থাকে। এতে তারা সহজেই নিজের আবেগ প্রকাশ করতে পারে এবং সংলাপের সঙ্গে মানিয়ে নিতে পারে।

tyu

প্রথম ডেটে সম্পর্কের প্রাকৃতিক ছন্দ
হাঁটতে হাঁটতে আড্ডা দেওয়ার মাধ্যমে স্বাভাবিক ছন্দ তৈরি হয়, যা সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে। একে অপরের প্রতি মনোযোগ বাড়ে, কথোপকথনে গতি থাকে এবং প্রথম ডেটের নার্ভাসনেস বা অস্বস্তি অনেকাংশে কমে। তাই প্রথমবারের দেখা হলে, ক্যাফেতে বসার প্ল্যান সাময়িকভাবে বাদ দিয়ে, পাশাপাশি হেঁটে কথা বলা অনেক বেশি ফলপ্রসূ হতে পারে।

সূত্র: মিডিয়াম, এনডিটিভি লাইফস্টাইল ও অন্যান্য

আরও পড়ুন:
উৎসব বা অনুষ্ঠান হলেই সঙ্গীর সঙ্গে ঝগড়া হয় কেন 
যে কারণে মানুষ সম্পর্কে জড়ায় 

এসএকেওয়াই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।