হারল্যান ঈদ ক্যাম্পেইনে চতুর্থ গোল্ড সেট জিতলেন ইকরামা আখতার

বিজ্ঞাপন বিজ্ঞাপন , বিজ্ঞাপন
প্রকাশিত: ১০:০৪ এএম, ১৮ মার্চ ২০২৬
হারল্যানের ‘ঈদের সাজে গোল্ড জিতুন’ ক্যাম্পেইন

দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোর ঈদ উপলক্ষে আয়োজন করেছে বিশেষ ক্যাম্পেইন ‘ঈদের সাজে গোল্ড জিতুন’। এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা মাত্র এক হাজার টাকার কেনাকাটা করলেই পাচ্ছেন গোল্ড সেট জেতার সুযোগ। পাশাপাশি থাকছে লিমিটেড এডিশন গোল্ড-ইনফিউজড কসমেটিকসের আকর্ষণীয় সংগ্রহ।

এই ক্যাম্পেইনের চতুর্থ সপ্তাহের সৌভাগ্যবান বিজয়ী হয়েছেন ঢাকা সাভারের ইকরামা আখতার। গত ১৩ মার্চ তিনি সাভার থানা রোডে অবস্থিত হারল্যান স্টোর আউটলেট থেকে এক হাজার টাকার বেশি কেনাকাটা করেন। কেনাকাটার পর পাওয়া স্ক্র্যাচ কার্ড ঘষতেই তিনি জিতে নেন একটি এক্সক্লুসিভ গোল্ড সেট।

পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইকরামা আখতার বলেন, ‘আমি নিয়মিত হারল্যান থেকে কেনাকাটা করি। কিন্তু গোল্ড সেট জিতে যাবো, এটা একেবারেই আমার কল্পনার বাইরে ছিল। বর্তমানে সোনার দাম যেভাবে বাড়ছে, সেখানে এই গোল্ড সেটটি আমার জন্য সত্যিই বিশেষ। হারল্যান আমাকে এমন একটি আনন্দের মুহূর্ত উপহার দিয়েছে, যা আমি কখনোই ভুলতে পারবো না। আমি কতটা খুশি, তা এই মুহূর্তে ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন।’

গত ১৯ মার্চ সাভার আউটলেটে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর হাতে গোল্ড সেট তুলে দেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। এই ক্যাম্পেইনের আওতায় প্রতি সপ্তাহে একজন করে সৌভাগ্যবান নির্বাচিত হচ্ছেন। এরই মধ্যে চারজন বিজয়ী তারকাদের হাত থেকে তাদের কাঙ্ক্ষিত গোল্ড সেট গ্রহণ করেছেন।

হারল্যান স্টোর রিমার্ক এইচবি এবং রিমার্ক এলএলসি ইউএসএ-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের ক্ষেত্রে এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইন। বর্তমানে দেশের ১৫০টিরও বেশি আউটলেট ও ফ্ল্যাগশিপ স্টোরে হারল্যানের পণ্য পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইনে পাওয়া যাচ্ছে herlan.com-এ।

আরও পড়ুন
শীতে হট ওয়াটার ব্যাগ ও হিটার ব্যবহারে যেসব বিপদ হতে পারে
ব্রণের সমাধানে কোরিয়ান স্কিনকেয়ার বিজ্ঞান নাকি ফ্যাশন

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।