ব্রণের সমাধানে কোরিয়ান স্কিনকেয়ার বিজ্ঞান নাকি ফ্যাশন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৬ মার্চ ২০২৬
ব্রণের সমাধানে কোরিয়ান স্কিনকেয়ার বিজ্ঞান নাকি ফ্যাশন

ব্রণ, এই একটি শব্দই যথেষ্ট অনেকের আত্মবিশ্বাস কমিয়ে দিতে। বিশেষ করে কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে এটি একটি বড় সমস্যা। সাম্প্রতিক বছরগুলোতে কোরিয়ান স্কিনকেয়ার প্রোডাক্ট ব্রণ সমাধানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যিই কার্যকর নাকি শুধুই একটি ট্রেন্ড?

ত্বক বিশেষজ্ঞ ডা. তাহমিনা খাতুন জানান, ‘কোরিয়ান স্কিনকেয়ার প্রোডাক্টে সাধারণত জেন্টল ইনগ্রেডিয়েন্ট থাকে। যেমন টি ট্রি অয়েল, সেন্টেলা এশিয়াটিকা, স্ন্যাইল মিউসিন। এগুলো অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও হিলিং প্রপার্টিজ আছে।’

ব্রণের প্রধান কারণ হলো অতিরিক্ত সিবাম উৎপাদন, ডেড স্কিন সেল জমা এবং ব্যাকটেরিয়া। কোরিয়ান প্রোডাক্টগুলো হার্শ কেমিকেল ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে এই সমস্যার সমাধান করে।

ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত হোসেন বলেন, ‘আমার সিভিয়ার একনে ছিল। ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক খেয়েছি, কিন্তু বারবার ফিরে আসত। তারপর কোরিয়ান প্রোডাক্ট ব্যবহার শুরু করি। ছয় মাসে অনেক উন্নতি হয়েছে।’

ব্রণ-প্রবণ ত্বকের জন্য কিছু বিশেষ কোরিয়ান ইনগ্রেডিয়েন্ট হলো বিএইচএ (বিটা হাইড্রক্সি এসিড)- যা পোর পরিষ্কার করে; নায়াসিনামাইড, যা সিবাম কন্ট্রোল করে; এবং হায়ালুরনিক এসিড, যা হাইড্রেশন দেয় কিন্তু তৈলাক্ত করে না। কোরিয়ান ব্র্যান্ডগুলো COSRX, Some By Mi, Innisfree ব্রণ সমস্যার জন্য বিশেষভাবে ডিজাইন করা প্রোডাক্ট লাইন রয়েছে। এগুলো এখন বাংলাদেশেও সহজলভ্য।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, কোরিয়ান প্রোডাক্ট ভালো হলেও সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। ব্রণের ধরন অনুযায়ী চিকিৎসা আলাদা হয়। সিস্টিক একনে বা হরমোনাল একনের জন্য মেডিক্যাল ট্রিটমেন্ট লাগতে পারে।

Buy Authentic Beauty Product In BD করার সময় অবশ্যই ইনগ্রেডিয়েন্ট লিস্ট পড়ুন। কমেডোজেনিক ইনগ্রেডিয়েন্ট এড়িয়ে চলুন যা পোর ব্লক করে। নন-কমেডোজেনিক ও অয়েল-ফ্রি লেবেল দেখে কিনুন।

একনে ট্রিটমেন্টে ধৈর্য সবচেয়ে বড় বিষয়। রাতারাতি ফলাফল আশা করা ঠিক নয়। নিয়মিত ৩-৬ মাস রুটিন মেনে চললে পরিবর্তন আসবে। সাথে স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস ম্যানেজমেন্টও গুরুত্বপূর্ণ।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।