ঈদ ফ্যাশনে জয়ার সিল্ক শাড়ির জাদু

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ১২ মার্চ ২০২৬
অভিনেত্রী জয়া আহসান, ছবি: ফেসবুক থেকে

বাঙালি নারীর সৌন্দর্যের সঙ্গে শাড়ির সম্পর্ক যেন চিরন্তন। আর সেই শাড়িতেই যখন হাজির হন জয়া আহসান, তখন তার সৌন্দর্য যেন নতুন মাত্রা পায়। ভক্তদের কাছে সব সময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দু এই অভিনেত্রী। তার প্রতিটি নতুন লুক নিয়ে থাকে আলাদা কৌতূহল। ঈদকে সামনে রেখে জয়ার সাম্প্রতিক এই সাজ হতে পারে ফ্যাশনপ্রেমীদের জন্য দারুণ অনুপ্রেরণা।

ঈদ ফ্যাশনে জয়ার সিল্ক শাড়ির জাদুপ্রকৃতির সবুজে ঘেরা, ফুলে সাজানো এক মনোরম পরিবেশে জয়া বেছে নিয়েছেন প্রিয়ালি ব্র্যান্ডের আইভরি রঙের সিল্ক শাড়ি। শাড়িটির বুননে রয়েছে ঢেউয়ের মতো সূক্ষ্ম টেক্সচার, যা আলো পড়লে নরম তরঙ্গের মতো ঝলমল করে ওঠে। এই সূক্ষ্ম নকশাই শাড়িটিকে দিয়েছে আলাদা নান্দনিকতা।

ঈদ ফ্যাশনে জয়ার সিল্ক শাড়ির জাদুশাড়ির সঙ্গে তিনি পরেছেন একই রঙের ভি-নেক সিল্ক ব্লাউজ, যা পুরো সাজে এনেছে পরিমিত ও পরিশীলিত সৌন্দর্য। গয়নার ক্ষেত্রেও জয়া বেছে নিয়েছেন সংযত কিন্তু দৃষ্টিনন্দন উপস্থিতি। তার গলায় রয়েছে প্রিয়ালি ব্র্যান্ডের হাতে তৈরি মুক্তার চোকার। চোকারটির মাঝখানে বসানো সবুজ পাথরের নকশা আইভরি শাড়ির সঙ্গে তৈরি করেছে আকর্ষণীয় বৈপরীত্য।

ঈদ ফ্যাশনে জয়ার সিল্ক শাড়ির জাদুকানে ছোট স্টাড এবং আঙুলে সোনালি ও সবুজ পাথরের আংটি, এই সামান্য গয়নাই লুকটিকে করেছে সম্পূর্ণ। অতিরিক্ত কিছু নয়, বরং সংযমেই ফুটে উঠেছে আভিজাত্য।

ঈদ ফ্যাশনে জয়ার সিল্ক শাড়ির জাদুমেকআপেও বজায় রয়েছে সেই একই স্নিগ্ধতা। সফট ব্রাউন টোনের আই মেকআপ, নিখুঁত বেস এবং ন্যুড শেডের লিপস্টিক জয়ার স্বাভাবিক সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে।

ঈদ ফ্যাশনে জয়ার সিল্ক শাড়ির জাদুখোলা ঢেউখেলানো চুল পুরো সাজে যোগ করেছে আধুনিকতার ছোঁয়া।

ঈদ ফ্যাশনে জয়ার সিল্ক শাড়ির জাদুসব মিলিয়ে জয়া আহসানের এই সাজে ফুটে উঠেছে পরিমিত গ্ল্যামার আর রাজকীয় এলিগ্যান্সের এক অনন্য সমন্বয়। ঈদ ফ্যাশনে যারা সংযত অথচ অভিজাত লুক খুঁজছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে হতে পারে চমৎকার অনুপ্রেরণা।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।