শোবার ঘর সাজাবেন যেভাবে


প্রকাশিত: ১০:৫০ এএম, ৩০ এপ্রিল ২০১৫

সারাদিনের পরিশ্রম শেষে ক্লান্ত শরীরে নিজ গৃহ সকলেরই পরম আশ্রয়। আর তাই উষ্ণ ও অারামদায়ক গৃহসজ্জাও খুবই জরুরি আপনার ক্লান্তি ভুলিয়ে দেবার জন্য। শোবার ঘর সাজাতে মাথায় রাখুন কিছু বিষয়-

১. শোবার ঘরের একপাশের দেওয়াল আপনার সঙ্গীর জন্য ছেড়ে দিন। সেখানে হার্ট শেপের নানা ছবি টাঙিয়ে রাখুন। যা অাপনাদের আগের রোমাঞ্চকর মুহুর্তগুলোর কথা স্মরণ করিয়ে দেবে। দাম্পত্যের যাদু জাগিয়ে রাখতে সহায়তা করবে এসব ছবি।
 
২. শোবার ঘরের জন্য বাছাই করতে পারেন বেজ, পার্পল এবং সাদার বিভিন্ন শেড। এ রংগুলো ছড়িয়ে থাকুক বিছানার চাদরে, পর্দায়, কুশন কভারে কিংবা শতরঞ্জিতে।
 
৩. উজ্জ্বল বর্ণের কাভার দিয়ে বসার ব্যবস্থা করুন ঘরে। শোবার ঘরকে মনে হবে উষ্ণ এবং আন্তরিক।
 
৪. শোবার ঘরের কোনায় কিছু সাঁঝবাতি লাগান। এর নরম আলো ভালোলাগার একটি আবহ ছড়াবে আপনাদের চারধারে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।