ধূমপান থেকে বিরত থাকতে ছেলেরা যা করবেন


প্রকাশিত: ০৭:০৮ এএম, ০৬ মে ২০১৫

ধূমপান একটি ক্ষতিকর অভ্যাস অথচ অধিকাংশ পুরুষ এর সাথে যুক্ত। অভ্যাস যদি না হতো তবে একে বাদ দেয়া সহজ ছিল। ধূমপান করলে কী কী ক্ষতি হয় তা সবারই জানা। কারণ সিগারেটের প্যাকেটের গায়েই লেখা থাকে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেকেই হয়তো বেরিয়ে আসতে চাচ্ছেন ধূমপানের এই ক্ষতিকর আকর্ষণ থেকে। শুধু কিছু জরুরী পদক্ষেপ না নিতে পারার কারণে এই এ থেকে বিরত থাকতে পারছেন না। রইলো ধূমপান থেকে বিরত থাকার কিছু জরুরী টিপস বদলে দিতে পারে একজন ধুমপায়ীর জীবন-

নিজেকে ধূমপান থেকে বিরত রাখার জন্য সবার আগে জরুরী সদিচ্ছা থাকা। তবে এই সদিচ্ছা থাকলেও অনেকেই ধূমপান থেকে দূরে থাকতে পারেন না। তাই যেকোনো ভাবেই হোক নিজেকে এই অভ্যাস থেকে মুক্তি দেবার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে।

অনেকেই বিকল্প হিসেবে বিভিন্ন ধরণের মাদক জাতীয় দ্রব্য খুঁজে। আপনি মাদকের সাথে নিজেকে জড়িয়ে লাভবান না হয়ে আরো খারাপের দিকেই যাবেন। আমি ধূমপানের বিকল্প হিসাবে চা কফি কিংবা উপাদেয় জুস এসব পান করার কথা ভাবুন। কারণ আপনি যদি কিছু না কিছু পান করেন আর খুব বেশি চিন্তা না করেন তবে নিকোটিনের নেশা ভুলে যেতে পারবেন।

ব্যস্ততা বাড়ালে তা আপনার জন্য অনেকটাই কাজে দেবে। ব্যস্ত হয়ে উঠলেই আপনি ভুলে যেতে পারেন নিকোটিনের লোভ। তবে কাজের ফাঁকে সব সময় মুখরোচক ও স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। সেসব খাবার ভুলিয়ে দেবে আপনার নিকোটিনের নেশা।

নিজেকে ধূমপান থেকে বিরত রাখার উপায় অনেক। তবে নিজে ঠিক না হলে তেমন কোন লাভ নেই। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়ার ফলাফল হচ্ছে ধূমপানের প্রারম্ভিক পর্ব। তাই সেই বন্ধুদের সাথে কিছুদিন না মিশে দেখুন যারা ধূমপান করেন।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।