ইফতেখার রবিনের কবিতা: শেষ প্রশ্ন

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৯ মার্চ ২০২৬

তুমি কি জানো—
কোন দুপুরে আমি তোমাকে হারিয়েছি?
যেদিন আকাশ নীল ছিল,
আর আমার ভেতরটা ছিল নির্জন ধূসর।
তোমার হাসি তখন
আমার ক্লান্ত বুকের ওপর
অস্থায়ী ছায়া হয়ে নেমেছিল,
আমি সেটাকেই আশ্রয় ভেবেছি।
এখন আর অভিযোগ নেই,
শুধু কিছু অপ্রশ্ন রয়ে গেছে—
ভালোবাসা কি তবে
চর্চার মতো বদলে ফেলা যায়?
তুমি যাকে আজ আঁকড়ে ধরো,
সে কি জানে—
আমার বুকের পাশে
একদিন তোমার নিঃশ্বাস থেমেছিল?

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।