বিপুল চন্দ্র রায়ের ৩ ছড়া-কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৬ এপ্রিল ২০২৬
ছবিতে বিপুল চন্দ্র রায়

স্বার্থের রঙ্গমঞ্চ

অর্থ থাকলে মান বাড়ে,
সবাই তখন গান করে।
গরিব হলে ঘেন্না করে,
দেখেও না দেখার ভান করে।
প্রয়োজন ফুরিয়ে গেলে,
কেউ রাখে না মনে।
স্বার্থ ছাড়া এই ভবে,
কেউ কাউকে না গোনে?
বিপদ এলে চেনা যায়,
কে আপন আর কে পর,
দুনিয়ার এই রঙ্গমঞ্চে
স্বার্থই সবার ওপর। 

****

বৃত্তাবদ্ধ জীবন

ঘুরি বৃত্তে, অস্থির চিত্তে,
ভুলছি হিতাহিত জ্ঞান;
রক্তের চাপে হৃৎপিণ্ডটা,
বকছে আবোল-তাবোল গান।
বাড়ছে টেনশন, ছুটছে মন
অচেনা এক ঘোরে,
শান্তিটুকু উধাও হলো
অস্থিরতার তোড়ে।
একটু থামা, শান্ত হওয়া,
খুব যে প্রয়োজন,
নইলে জীবন যুদ্ধে হারাবে
ছন্দময় এ জীবন। 

****

যাতনার আড়ালে হাসি

মিছেই মায়া আঁকড়ে ধরে,
গলায় দিলাম ফাঁসি।
দুঃসহ এই যাতনা ভুলে
স্রোতের মতোই ভাসি।
টেনশন নিয়ে চলছি পথে
তবুও দিব্যি হাসি।
দুঃখ লুকিয়ে মনের কোণে,
আমি আমাতেই বাঁচি।

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।