নববর্ষের ছড়া: বৈশাখ

শাহ বিলিয়া জুলফিকার
শাহ বিলিয়া জুলফিকার শাহ বিলিয়া জুলফিকার , লেখক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১০ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

মোদের দেশে চৈত্র শেষে
এলো বৈশাখ মাস,
পানির মাঝে খেলা করে
নয়া পাঁতি হাস।

বৈশাখ মানে নতুন মাস
নতুন বছর এলো,
পুরান বছর, আঁধার শেষে
এলো রে ভাই আলো।

বৈশাখ এলে কত খুশি
ভাবো তুমি ভাবো,
বৈশাখ এলো এখন মোরা
পান্তা-ইলিশ খাবো।

বৈশাখ মাসে বসবে যে ভাই
বসবে কত মেলা,
বন্ধু সকল, যাবে সেথায়
সকাল-দুপুর বেলা।

আমি বন্ধু যাবো সেথায়
করবো কত মজা,
আমায় যখন কেউ পাবে না
হবে তখন খোঁজা।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।