ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জ্বালানি তেল সংকটে দুইদিন ধরে রাসিকের বর্জ্য অপসারণ বন্ধ

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৯:১৩ এএম, ১৫ মার্চ ২০২৬

তেলের সংকটের কারণে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বর্জ্য অপসারণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। গত দুই দিন ধরে রাসিকের কোনো ময়লা তাদের নির্ধারিত সেকেন্ডারি পয়েন্ট থেকে ভাগাড়ে ফেলা হচ্ছে না। ফলে নগরীর বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা জমে জনদুর্ভোগ বেড়েছে। তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, দ্রুত সময়ের মধ্যেই তারা এই সমস্যার সমাধান করে ময়লা অপসরণ শুরু করবে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাসিকের বর্জ্য পরিবহনের জন্য ব্যবহৃত গাড়িগুলোতে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ না থাকায় নিয়মিতভাবে ময়লা অপসারণ করা সম্ভব হচ্ছে না। এতে নগরীর বিভিন্ন সড়ক, অলিগলি ও ডাস্টবিনে বর্জ্য জমে থাকছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। কোথাও কোথাও আবার সেকেন্ডারি পয়েন্ট থেকে প্রধান সড়কেও ছড়িয়ে পড়েছে ময়লা।

রাজশাহী নগরীর সিটি বাইপাস এলাকার ঘোড়া চত্তরের সেকেন্ডারি পয়েন্ট সামনে ঘুরে দেখা গেছে, সেখানে ময়লার বুথ পুরোটাই ভর্তি। এমনকি প্রধান সড়কের এক পাশের অনেকটা পথই ময়লায় ছড়িয়ে আছে। একই অবস্থা রাজশাহী সব সেকেন্ডারি পয়েন্টের। এছাড়াও ময়লা অপসহন না হওয়ায় বাড়ি বাড়ি থেকেও সংগ্রহ করা হচ্ছে না ময়লা।

এদিকে নগরবাসী দ্রুত বর্জ্য অপসারণ কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘ সময় ধরে ময়লা পড়ে থাকলে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

নগরীর বিলসিমলা এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম বলেন, দুই-তিন দিন ধরে এলাকার ডাস্টবিনের ময়লা অপসারণ করা হয়নি। এতে করে আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে ও চলাচলে ভোগান্তি হচ্ছে।

নগরীর ঘোড়া চত্তরের এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, এই এলাকাটি মেডিক্যাল এলালা। ফলে এখানে প্রতিদিন প্রচুর বর্জ্য তৈরি হয়। নিয়মিত অপসারণ না হলে পরিবেশ দূষণ বাড়ে এবং স্থানীয়দের সমস্যা বাড়ে। তারা স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। তাই দ্রুত এসব ময়লা অপসারণ করা দরকার।

এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন বলেন, জ্বালানি তেলের সরবরাহ না থাকায় গতকাল শুক্রবার থেকে আমাদের নির্ধারিত সেকেন্ডারি পয়েন্ট থেকে ভাগাড়ে ময়লা অপসরণ বন্ধ ছিলো। তবে আমার দ্রুত সময়ের মধ্যেই তেল ব্যবস্থা করে ফেলেছি। আমার আমা করছি শনিবার রাত থেকেই বর্জ্য অপসারণ কার্যক্রম পুনরায় চালু করতে পারবো।

সাখাওয়াত হোসেন/এমএন/জেআইএম

টাইমলাইন

  1. ০৯:৩১ এএম, ১৫ মার্চ ২০২৬ বিপিসির মোংলা জেটিতে ভেড়ে না জাহাজ, ফাঁকা তেলের ট্যাংক
  2. ০৯:১৩ এএম, ১৫ মার্চ ২০২৬ জ্বালানি তেল সংকটে দুইদিন ধরে রাসিকের বর্জ্য অপসারণ বন্ধ
  3. ১০:০২ পিএম, ১৪ মার্চ ২০২৬ জ্বালানি সংকট নিরসনে দ্রুত ব্যবসায়ীদের আমদানির অনুমতি দেওয়ার আহ্বান
  4. ০৮:৩৫ পিএম, ১৪ মার্চ ২০২৬ ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে: প্রতিমন্ত্রী
  5. ০৮:২৩ পিএম, ১৪ মার্চ ২০২৬ ছয় হাজার লিটার পেট্রোল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  6. ০৭:১৬ পিএম, ১৪ মার্চ ২০২৬ বরগুনার ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেই
  7. ০৪:১৭ পিএম, ১৪ মার্চ ২০২৬ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা
  8. ০৪:০৮ পিএম, ১৪ মার্চ ২০২৬ তেলের দাম বাড়লে ঈদে গাড়ি চালানো সম্ভব হবে না: হানিফ বাসের মালিক
  9. ০৩:৫৫ পিএম, ১৪ মার্চ ২০২৬ ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরির অভিযোগ, তদন্তে পদ্মা অয়েল
  10. ০৩:১০ পিএম, ১৪ মার্চ ২০২৬ পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
  11. ০২:৪৭ পিএম, ১৪ মার্চ ২০২৬ জ্বালানি সংকটে ঝুঁকিতে উৎপাদন, প্রয়োজন শিল্প খাতে অগ্রাধিকার
  12. ০১:৫২ পিএম, ১৪ মার্চ ২০২৬ বেশি দামে জ্বালানি তেল বিক্রি, রাঙ্গুনিয়ায় দুই পাম্পকে জরিমানা
  13. ০৪:০১ এএম, ১৪ মার্চ ২০২৬ তেল সংকটে বন্ধ চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ ফিলিং স্টেশন
  14. ১২:৫০ পিএম, ১৩ মার্চ ২০২৬ রোববার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
  15. ১০:৪০ এএম, ১৩ মার্চ ২০২৬ এলএনজি খাতে বিনিয়োগ বাংলাদেশকে জ্বালানি ঝুঁকিতে ফেলতে পারে
  16. ০৭:৪০ পিএম, ১২ মার্চ ২০২৬ সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী
  17. ০৪:২৯ পিএম, ১২ মার্চ ২০২৬ ডিজেল সংকটে উত্তরাঞ্চলের চাষিরা, বোরো চাষাবাদ নিয়ে শঙ্কা
  18. ০৩:২৬ পিএম, ১২ মার্চ ২০২৬ যাত্রীবাহী লঞ্চে পর্যাপ্ত তেল সরবরাহ চান মালিকরা, নৌমন্ত্রীকে চিঠি
  19. ১১:৩৮ এএম, ১২ মার্চ ২০২৬ জ্বালানি তেল সরবরাহে ছুটির দিনও খোলা থাকবে ডিপো
  20. ১০:০৩ এএম, ১২ মার্চ ২০২৬ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মালয়েশিয়ার আগাম প্রস্তুতি
  21. ০৯:৫৩ এএম, ১২ মার্চ ২০২৬ বৈশ্বিক জ্বালানি সংকট: কৃচ্ছ্রসাধন ও আমাদের টিকে থাকার লড়াই
  22. ০৯:৫১ পিএম, ১১ মার্চ ২০২৬ যুদ্ধের বাজারে এলএনজিতে রেকর্ড লাভ যুক্তরাষ্ট্রের
  23. ০৮:৫৬ পিএম, ১১ মার্চ ২০২৬ পাকিস্তানের এমপি-মন্ত্রীদের বেতনে কাটছাঁট, হোম অফিস চালু
  24. ০৮:৪৪ পিএম, ১১ মার্চ ২০২৬ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
  25. ০৮:২৬ পিএম, ১১ মার্চ ২০২৬ দেশের সব তফসিলি ব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নির্দেশ
  26. ১১:১০ এএম, ১১ মার্চ ২০২৬ সংকটের মধ্যে ডিজেল-অকটেন বিক্রি বেড়েছে ১২-১৮ শতাংশ
  27. ০৯:৫১ এএম, ১১ মার্চ ২০২৬ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: 'লাথিটা এসে লাগছে আমাদের পেটে'
  28. ০৭:৫৯ এএম, ১১ মার্চ ২০২৬ জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে
  29. ০৫:১৩ এএম, ১১ মার্চ ২০২৬ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
  30. ০১:৩২ এএম, ১১ মার্চ ২০২৬ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
  31. ০৯:৫৬ পিএম, ১০ মার্চ ২০২৬ ফরিদপুরে বেশিরভাগ পেট্রোলপাম্পে তেল সংকট: সমিতির সভাপতি
  32. ০৭:৪৯ পিএম, ১০ মার্চ ২০২৬ ‘পেট্রোল-অকটেনের রেশনিং থাকলে চলমান অবস্থার উন্নতি হবে না’
  33. ০৭:২৩ পিএম, ১০ মার্চ ২০২৬ তেল নিতে ঢাকার পাম্পগুলোতে আজও মোটরসাইকেলের দীর্ঘ সারি
  34. ০৬:১৮ পিএম, ১০ মার্চ ২০২৬ জেনারেটর চালাতে প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না পোশাক মালিকরা
  35. ০৫:২৯ পিএম, ১০ মার্চ ২০২৬ তেল নিতেই ঘণ্টা পার, আয় কমেছে রাইড শেয়ার চালকদের
  36. ১০:০২ পিএম, ০৯ মার্চ ২০২৬ রাজধানীর সড়কে ফাঁকা ভাব, সীমিত ব্যক্তিগত গাড়ি-মোটরসাইকেল
  37. ০৯:৫৫ পিএম, ০৯ মার্চ ২০২৬ সিলেটে তেল না পেয়ে পাম্পকর্মীকে ছুরিকাঘাত
  38. ০৯:২৭ পিএম, ০৯ মার্চ ২০২৬ স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি
  39. ০৭:৫৭ পিএম, ০৯ মার্চ ২০২৬ জ্বালানি তেলের যথাযথ সরবরাহে মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন
  40. ০৭:১৪ পিএম, ০৯ মার্চ ২০২৬ চট্টগ্রামে জাহাজ থেকে খালাস হচ্ছে ২৭ হাজার টন ডিজেল
  41. ০৫:৩৯ পিএম, ০৯ মার্চ ২০২৬ এলপিজির সংকট নেই, দাম মনিটরে ডিসিদের চিঠি দিচ্ছে বিইআরসি
  42. ০৩:৪৮ পিএম, ০৯ মার্চ ২০২৬ জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  43. ০৯:২১ এএম, ০৯ মার্চ ২০২৬ জ্বালানি তেল সংকটে অনেক পাম্প বন্ধ, ভোগান্তি
  44. ০৮:৫৩ এএম, ০৯ মার্চ ২০২৬ দেশের কোথায় কোন পাম্পে তেল পাওয়া যাবে জানাবে অ্যাপ
  45. ০৮:৪৬ এএম, ০৯ মার্চ ২০২৬ ‘জ্বালানি সাশ্রয়ে’ সোমবার থেকে বেরোবির সব কার্যক্রম বন্ধ
  46. ০৯:৩৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ চাহিদার ২০ শতাংশ তেলও পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো!
  47. ০৭:৪৬ পিএম, ০৮ মার্চ ২০২৬ ফিলিং স্টেশনের নিরাপত্তায় পুলিশি টহল নিশ্চিতে বিপিসির চিঠি
  48. ০৭:৩৬ পিএম, ০৮ মার্চ ২০২৬ যশোরে ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
  49. ০৬:৫৯ পিএম, ০৮ মার্চ ২০২৬ ডিপো থেকে এজেন্ট ডিলারদের তেল সরবরাহ বন্ধ, অর্ধেক পাচ্ছে ফিলিং স্টেশন
  50. ০৬:৪৯ পিএম, ০৮ মার্চ ২০২৬ জ্বালানি তেলের অবৈধ মজুত ও বেশি দামে বিক্রি রোধে চলবে ভ্রাম্যমাণ আদালত
  51. ০৫:২৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ মৌলভীবাজারে বেশি দামে তেল বিক্রির অভিযোগ
  52. ০৪:৫৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ অস্থিরতার মধ্যেই লিটারে ১৭ টাকা বাড়লো জেট ফুয়েলের দাম 
  53. ০৪:১৫ পিএম, ০৮ মার্চ ২০২৬ তেল মজুত আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে: জ্বালানিমন্ত্রী 
  54. ০৪:০০ পিএম, ০৮ মার্চ ২০২৬ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
  55. ০১:২১ পিএম, ০৮ মার্চ ২০২৬ সেহরি করে এসে লাইনে দাঁড়িয়েছি, কখন তেল পাবো জানি না
  56. ১২:৫৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ চট্টগ্রাম বন্দরে আসা ও পথে থাকা জাহাজে পৌনে ৪ লাখ টন তেল-গ্যাস
  57. ১১:১২ এএম, ০৮ মার্চ ২০২৬ বিপিসির কড়া নির্দেশ, তবু থামছে না তেলেসমাতি: কোথায় গলদ?
  58. ০৯:৩৭ এএম, ০৮ মার্চ ২০২৬ জামায়াত নেতার অবৈধ পাম্পে তেল মজুতের দায়ে জরিমানা
  59. ০৪:৫২ এএম, ০৮ মার্চ ২০২৬ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
  60. ০৪:০৬ এএম, ০৮ মার্চ ২০২৬ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
  61. ০৯:০১ পিএম, ০৭ মার্চ ২০২৬ বেশিরভাগ তেলপাম্প বন্ধ, খোলার খবর পেলেই ভিড় করছে মানুষ
  62. ০৭:৫৪ পিএম, ০৭ মার্চ ২০২৬ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল