ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

বিপিসির মোংলা জেটিতে ভেড়ে না জাহাজ, ফাঁকা তেলের ট্যাংক

ইকবাল হোসেন | মোংলা থেকে ফিরে | প্রকাশিত: ০৯:৩১ এএম, ১৫ মার্চ ২০২৬

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় জ্বালানি সরবরাহ সহজ করতে মোংলা অয়েল ইনস্টলেশন নির্মাণ করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আমদানি করা তেলের জাহাজ সরাসরি খালাসের জন্য ২০৫ কোটি টাকার এ স্থাপনায় নির্মাণ করা হয় জেটি। তবে জাহাজ ভেড়েনি একদিনও। ফাঁকা থাকে অধিকাংশ তেলের ট্যাংক।

২০১৯ সালে ইনস্টলেশন পয়েন্টটি থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু করা হলেও আমদানি করা তেলের একটি জাহাজও অপারেশন করা সম্ভব হয়নি। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে জেটি সুবিধা ও সংযোজিত যন্ত্রপাতি।

অভিযোগ রয়েছে, পশুর নদীতে নাব্য সংকট অনেক পুরোনো। সেই পুরোনো সংকটের মধ্যে আমদানি করা তেলের জাহাজ অপারেশন সুবিধার জেটি নির্মাণের আগে সঠিকভাবে ফিজিবিলিটি স্টাডি করা হয়নি।

আমাদের জ্বালানি নিরাপত্তার জন্য আগে থেকে পেট্রোলিয়াম মজুত বাড়ানো উচিত ছিল। কিন্তু সেক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো মোংলায় যে ডিপো স্থাপনা করা হয়েছে, তাও সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না।-জ্বালানি বিশেষজ্ঞ এম শামসুল আলম

সূত্র জানায়, ২০১৪ সালে মোংলা অয়েল ইনস্টলেশন নির্মাণ প্রকল্পের কাজ হাতে নেয় বিপিসি। ২০১৯ সালে প্রকল্পের কাজ শেষ হয়। ২০১৯ সালের মে মাসে জ্বালানির অপারেশনাল কার্যক্রম শুরু হয়। ডিপোতে আমদানি করা তেলের জাহাজ সরবরাহ খালাসের সুবিধা রাখা হয়। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে পতেঙ্গায় মেইন পয়েন্ট ইনস্টলেশনের পরে একমাত্র খুলনায় আমদানি করা তেলের জাহাজ অপারেশনের এ সুবিধা তৈরি করা হয়। পুরো প্রকল্পে ব্যয় করা হয় ২০৫ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার টাকা।

বিপিসির মোংলা ডিপো

বিপিসির মোংলা ডিপো

স্থাপনাটিতে এক লাখ টন জ্বালানি মজুত করার সুবিধা রয়েছে। সমন্বিত ডিপোটিতে ১৪টি ট্যাংক (তৈলাধার) রয়েছে। এর মধ্যে একটি ফার্নেস অয়েলের জন্য। ১৩টির মধ্যে পদ্মা অয়েল পাঁচটি এবং মেঘনা-যমুনা চারটি করে ট্যাংক ব্যবহার করে। অধিকাংশ ট্যাংকার বছরের বেশিরভাগ সময় খালি পড়ে থাকে। ২০-২৫ শতাংশের বেশি ব্যবহার হয় না বললেই চলে।

আরও পড়ুন

সংকটের মধ্যে ডিজেল-অকটেন বিক্রি বেড়েছে ১২-১৮ শতাংশ
জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে
‘ইন্ডাস্ট্রিকে অবশ্যই চাহিদামতো ফুয়েল সাপ্লাই দিতে হবে

সরেজমিনে দেখা যায়, পশুর নদীর মোংলা অংশে পাশাপাশি রয়েছে মোংলা বন্দর এবং বিপিসির এমআই। নিয়মিত ড্রেজিং না হওয়ায় বড় তেলবাহী জাহাজ পশুর নদীতে ঢুকতে পারে না। এতে আধুনিক সুবিধা বিদ্যমান থাকার পরেও তা কাজে লাগানো যাচ্ছে না। নির্মিত ট্যাংকগুলোও জ্বালানি মজুত কাজে নিয়মিত ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

মোংলা এমআইতে যে জেটি রয়েছে, সেটি ব্যবহার হচ্ছে না। ওখানে পশুর নদীর গভীরতার সমস্যা রয়েছে। এটি প্রধানতম সমস্যা। গভীরতার অভাবে আমদানি করা তেলের জাহাজ ওই জেটিতে ভেড়ানো সম্ভব নয়।-বিপিসির সদ্য সাবেক পরিচালক (অপারেশন্স) ড. এ কে এম আজাদুর রহমান

বিষয়টি নিয়ে কথা হয় মোংলা অয়েল ইনস্টলেশন পয়েন্টের ম্যানেজার প্রবীর হিরার সঙ্গে। প্রকল্প বাস্তবায়নের সঙ্গেও তিনি জড়িত ছিলেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘খুলনাসহ আশপাশের এলাকায় জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করতে মোংলায় এই ইনস্টলেশন পয়েন্টটি করা হয়। এটিতে ডিলার, ডিস্ট্রিবিউটর ও পেট্রোলপাম্পগুলোতে জ্বালানি সরবরাহ দেওয়া হয়।’

জাহাজ ভেড়ার জেটি

জাহাজ ভেড়ার জেটি

এখানে ফায়ার ফাইটিং থেকে শুরু করে আধুনিক যাবতীয় সুবিধা রয়েছে। এখান থেকে জ্বালানি তেল সরবরাহ দেওয়া হচ্ছে। চট্টগ্রাম এমআই থেকে এখানে লাইটারেজে ডিজেল ও ফার্নেস অয়েল আসে। তবে পশুর নদীর নাব্য সংকটের কারণে বড় জাহাজ অপারেশন করা যায়নি।

প্রকল্পটির বিষয়ে কথা হলে জ্বালানি বিশেষজ্ঞ এম শামসুল আলম জাগো নিউজকে বলেন, ‘জ্বালানি সেক্টরে যে প্রকল্পগুলো হয়েছে, এর মধ্যে অনেকগুলো অপরিকল্পিত। আমাদের জ্বালানি নিরাপত্তার জন্য আগে থেকে পেট্রোলিয়াম মজুত বাড়ানো উচিত ছিল। কিন্তু সেক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো মোংলায় যে ডিপো স্থাপনা করা হয়েছে, তাও সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না।’

নাব্য কমছে নদীর

নাব্য কমছে নদীর

ফিজিবিলিটি স্টাডি সঠিকভাবে না হওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘ফিজিবিলিটি স্টাডি সঠিকভাবে হলে তো স্থাপনা অব্যবহৃত থাকার কথা নয়। কিন্তু ছয় বছরে একদিনের জন্যও জেটিটি ব্যবহার করা হয়নি। তাহলে ফিজিবিলিটি স্টাডি সঠিক হয়েছে কিংবা ফিজিবিলিটি স্টাডি আদৌ করা হয়েছে কি না, তা নিয়ে তো প্রশ্ন ওঠা স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে অভিযোগ হয়, তদন্ত হয়। কিন্তু তদন্তের ফল কেউ জানতে পারেন না।’

এ বিষয়ে জানতে চাইলে বিপিসির সদ্য সাবেক পরিচালক (অপারেশন্স) ড. এ কে এম আজাদুর রহমান বদলি হওয়ার আগে জাগো নিউজকে বলেন, ‘মোংলা এমআইতে যে জেটি রয়েছে, সেটি ব্যবহার হচ্ছে না। ওখানে পশুর নদীর গভীরতার সমস্যা রয়েছে। এটি প্রধানতম সমস্যা। গভীরতার অভাবে আমদানি করা তেলের জাহাজ ওই জেটিতে ভেড়ানো সম্ভব নয়।’

তবে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সঠিকভাবে ফিজিবিলিটি স্টাডি না হওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মোংলা এমআই নির্মাণের কার্যক্রমগুলো সঠিকভাবে করা হয়েছিল কি না কিংবা কোনো গাফিলতি রয়েছে কি না, সেটা না জেনে মন্তব্য করা যাবে না।’

এমডিআইএইচ/এএসএ/এমএফএ

টাইমলাইন

  1. ০৯:৩১ এএম, ১৫ মার্চ ২০২৬ বিপিসির মোংলা জেটিতে ভেড়ে না জাহাজ, ফাঁকা তেলের ট্যাংক
  2. ০৯:১৩ এএম, ১৫ মার্চ ২০২৬ জ্বালানি তেল সংকটে দুইদিন ধরে রাসিকের বর্জ্য অপসারণ বন্ধ
  3. ১০:০২ পিএম, ১৪ মার্চ ২০২৬ জ্বালানি সংকট নিরসনে দ্রুত ব্যবসায়ীদের আমদানির অনুমতি দেওয়ার আহ্বান
  4. ০৮:৩৫ পিএম, ১৪ মার্চ ২০২৬ ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে: প্রতিমন্ত্রী
  5. ০৮:২৩ পিএম, ১৪ মার্চ ২০২৬ ছয় হাজার লিটার পেট্রোল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  6. ০৭:১৬ পিএম, ১৪ মার্চ ২০২৬ বরগুনার ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেই
  7. ০৪:১৭ পিএম, ১৪ মার্চ ২০২৬ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা
  8. ০৪:০৮ পিএম, ১৪ মার্চ ২০২৬ তেলের দাম বাড়লে ঈদে গাড়ি চালানো সম্ভব হবে না: হানিফ বাসের মালিক
  9. ০৩:৫৫ পিএম, ১৪ মার্চ ২০২৬ ৭২ হাজার লিটার জেট ফুয়েল চুরির অভিযোগ, তদন্তে পদ্মা অয়েল
  10. ০৩:১০ পিএম, ১৪ মার্চ ২০২৬ পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
  11. ০২:৪৭ পিএম, ১৪ মার্চ ২০২৬ জ্বালানি সংকটে ঝুঁকিতে উৎপাদন, প্রয়োজন শিল্প খাতে অগ্রাধিকার
  12. ০১:৫২ পিএম, ১৪ মার্চ ২০২৬ বেশি দামে জ্বালানি তেল বিক্রি, রাঙ্গুনিয়ায় দুই পাম্পকে জরিমানা
  13. ০৪:০১ এএম, ১৪ মার্চ ২০২৬ তেল সংকটে বন্ধ চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ ফিলিং স্টেশন
  14. ১২:৫০ পিএম, ১৩ মার্চ ২০২৬ রোববার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
  15. ১০:৪০ এএম, ১৩ মার্চ ২০২৬ এলএনজি খাতে বিনিয়োগ বাংলাদেশকে জ্বালানি ঝুঁকিতে ফেলতে পারে
  16. ০৭:৪০ পিএম, ১২ মার্চ ২০২৬ সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী
  17. ০৪:২৯ পিএম, ১২ মার্চ ২০২৬ ডিজেল সংকটে উত্তরাঞ্চলের চাষিরা, বোরো চাষাবাদ নিয়ে শঙ্কা
  18. ০৩:২৬ পিএম, ১২ মার্চ ২০২৬ যাত্রীবাহী লঞ্চে পর্যাপ্ত তেল সরবরাহ চান মালিকরা, নৌমন্ত্রীকে চিঠি
  19. ১১:৩৮ এএম, ১২ মার্চ ২০২৬ জ্বালানি তেল সরবরাহে ছুটির দিনও খোলা থাকবে ডিপো
  20. ১০:০৩ এএম, ১২ মার্চ ২০২৬ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মালয়েশিয়ার আগাম প্রস্তুতি
  21. ০৯:৫৩ এএম, ১২ মার্চ ২০২৬ বৈশ্বিক জ্বালানি সংকট: কৃচ্ছ্রসাধন ও আমাদের টিকে থাকার লড়াই
  22. ০৯:৫১ পিএম, ১১ মার্চ ২০২৬ যুদ্ধের বাজারে এলএনজিতে রেকর্ড লাভ যুক্তরাষ্ট্রের
  23. ০৮:৫৬ পিএম, ১১ মার্চ ২০২৬ পাকিস্তানের এমপি-মন্ত্রীদের বেতনে কাটছাঁট, হোম অফিস চালু
  24. ০৮:৪৪ পিএম, ১১ মার্চ ২০২৬ ভারত থেকে পাইপলাইনে ৫০০০ টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে
  25. ০৮:২৬ পিএম, ১১ মার্চ ২০২৬ দেশের সব তফসিলি ব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নির্দেশ
  26. ১১:১০ এএম, ১১ মার্চ ২০২৬ সংকটের মধ্যে ডিজেল-অকটেন বিক্রি বেড়েছে ১২-১৮ শতাংশ
  27. ০৯:৫১ এএম, ১১ মার্চ ২০২৬ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: 'লাথিটা এসে লাগছে আমাদের পেটে'
  28. ০৭:৫৯ এএম, ১১ মার্চ ২০২৬ জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে
  29. ০৫:১৩ এএম, ১১ মার্চ ২০২৬ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
  30. ০১:৩২ এএম, ১১ মার্চ ২০২৬ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
  31. ০৯:৫৬ পিএম, ১০ মার্চ ২০২৬ ফরিদপুরে বেশিরভাগ পেট্রোলপাম্পে তেল সংকট: সমিতির সভাপতি
  32. ০৭:৪৯ পিএম, ১০ মার্চ ২০২৬ ‘পেট্রোল-অকটেনের রেশনিং থাকলে চলমান অবস্থার উন্নতি হবে না’
  33. ০৭:২৩ পিএম, ১০ মার্চ ২০২৬ তেল নিতে ঢাকার পাম্পগুলোতে আজও মোটরসাইকেলের দীর্ঘ সারি
  34. ০৬:১৮ পিএম, ১০ মার্চ ২০২৬ জেনারেটর চালাতে প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না পোশাক মালিকরা
  35. ০৫:২৯ পিএম, ১০ মার্চ ২০২৬ তেল নিতেই ঘণ্টা পার, আয় কমেছে রাইড শেয়ার চালকদের
  36. ১০:০২ পিএম, ০৯ মার্চ ২০২৬ রাজধানীর সড়কে ফাঁকা ভাব, সীমিত ব্যক্তিগত গাড়ি-মোটরসাইকেল
  37. ০৯:৫৫ পিএম, ০৯ মার্চ ২০২৬ সিলেটে তেল না পেয়ে পাম্পকর্মীকে ছুরিকাঘাত
  38. ০৯:২৭ পিএম, ০৯ মার্চ ২০২৬ স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি
  39. ০৭:৫৭ পিএম, ০৯ মার্চ ২০২৬ জ্বালানি তেলের যথাযথ সরবরাহে মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন
  40. ০৭:১৪ পিএম, ০৯ মার্চ ২০২৬ চট্টগ্রামে জাহাজ থেকে খালাস হচ্ছে ২৭ হাজার টন ডিজেল
  41. ০৫:৩৯ পিএম, ০৯ মার্চ ২০২৬ এলপিজির সংকট নেই, দাম মনিটরে ডিসিদের চিঠি দিচ্ছে বিইআরসি
  42. ০৩:৪৮ পিএম, ০৯ মার্চ ২০২৬ জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  43. ০৯:২১ এএম, ০৯ মার্চ ২০২৬ জ্বালানি তেল সংকটে অনেক পাম্প বন্ধ, ভোগান্তি
  44. ০৮:৫৩ এএম, ০৯ মার্চ ২০২৬ দেশের কোথায় কোন পাম্পে তেল পাওয়া যাবে জানাবে অ্যাপ
  45. ০৮:৪৬ এএম, ০৯ মার্চ ২০২৬ ‘জ্বালানি সাশ্রয়ে’ সোমবার থেকে বেরোবির সব কার্যক্রম বন্ধ
  46. ০৯:৩৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ চাহিদার ২০ শতাংশ তেলও পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো!
  47. ০৭:৪৬ পিএম, ০৮ মার্চ ২০২৬ ফিলিং স্টেশনের নিরাপত্তায় পুলিশি টহল নিশ্চিতে বিপিসির চিঠি
  48. ০৭:৩৬ পিএম, ০৮ মার্চ ২০২৬ যশোরে ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
  49. ০৬:৫৯ পিএম, ০৮ মার্চ ২০২৬ ডিপো থেকে এজেন্ট ডিলারদের তেল সরবরাহ বন্ধ, অর্ধেক পাচ্ছে ফিলিং স্টেশন
  50. ০৬:৪৯ পিএম, ০৮ মার্চ ২০২৬ জ্বালানি তেলের অবৈধ মজুত ও বেশি দামে বিক্রি রোধে চলবে ভ্রাম্যমাণ আদালত
  51. ০৫:২৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ মৌলভীবাজারে বেশি দামে তেল বিক্রির অভিযোগ
  52. ০৪:৫৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ অস্থিরতার মধ্যেই লিটারে ১৭ টাকা বাড়লো জেট ফুয়েলের দাম 
  53. ০৪:১৫ পিএম, ০৮ মার্চ ২০২৬ তেল মজুত আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে: জ্বালানিমন্ত্রী 
  54. ০৪:০০ পিএম, ০৮ মার্চ ২০২৬ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
  55. ০১:২১ পিএম, ০৮ মার্চ ২০২৬ সেহরি করে এসে লাইনে দাঁড়িয়েছি, কখন তেল পাবো জানি না
  56. ১২:৫৩ পিএম, ০৮ মার্চ ২০২৬ চট্টগ্রাম বন্দরে আসা ও পথে থাকা জাহাজে পৌনে ৪ লাখ টন তেল-গ্যাস
  57. ১১:১২ এএম, ০৮ মার্চ ২০২৬ বিপিসির কড়া নির্দেশ, তবু থামছে না তেলেসমাতি: কোথায় গলদ?
  58. ০৯:৩৭ এএম, ০৮ মার্চ ২০২৬ জামায়াত নেতার অবৈধ পাম্পে তেল মজুতের দায়ে জরিমানা
  59. ০৪:৫২ এএম, ০৮ মার্চ ২০২৬ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
  60. ০৪:০৬ এএম, ০৮ মার্চ ২০২৬ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
  61. ০৯:০১ পিএম, ০৭ মার্চ ২০২৬ বেশিরভাগ তেলপাম্প বন্ধ, খোলার খবর পেলেই ভিড় করছে মানুষ
  62. ০৭:৫৪ পিএম, ০৭ মার্চ ২০২৬ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল