ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

কেমন যাবে নতুন বছর

২০২৬ সালেই আক্রমণাত্মক হয়ে উঠতে পারে চীন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:২৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫

সফল ২০২৫ সালের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ দেশটির নেতৃত্বের সামনে ২০২৬ সাল হতে পারে ‘প্রলোভনের বছর’। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সময় বৈশ্বিক ভূরাজনীতিতে কৌশলী অবস্থান নিয়ে চীন এত দিন যে সংযম দেখিয়েছে, নতুন বছরে সেই সংযম ভাঙার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ট্রাম্প জমানায় যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়লে চীন তুলনামূলকভাবে লাভবান হয়েছে। বাণিজ্যযুদ্ধের চাপ সত্ত্বেও চীনের অর্থনীতি প্রায় পাঁচ শতাংশ হারে প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়। শেয়ারবাজারে চীনা কোম্পানির উত্থান, আইপিও বাজারে সাফল্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর খাতে দেশীয় সক্ষমতা বৃদ্ধি বেইজিংয়ের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

২০২৫ সালের শেষ নাগাদ চীনের রপ্তানি যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইউরোপের সঙ্গে বাণিজ্যে ভারসাম্যহীনতা বেড়েছে, বিশেষ করে জার্মানির সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি দ্রুত বৃদ্ধি পেয়েছে। ইউরোপজুড়ে চীনা বৈদ্যুতিক গাড়ি ও প্রযুক্তিপণ্যের বিস্তার পশ্চিমা শিল্পখাতে উদ্বেগ সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে, এই প্রবণতা অব্যাহত থাকলে ২০২৬ সালে চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঢেউ শুরু হতে পারে।

তাইওয়ান নিয়ে উত্তেজনা

ভূরাজনৈতিক দিক থেকে সবচেয়ে বড় ঝুঁকি দেখা দিচ্ছে তাইওয়ানকে ঘিরে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী, শি জিনপিং পিপলস লিবারেশন আর্মিকে (পিএলএ) ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখলের সক্ষমতা অর্জনের নির্দেশ দিয়েছেন। ২০২৬ সালে তাইওয়ানের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক ‘গ্রে-জোন’ কৌশল—যেমন কাস্টমস পরিদর্শন বা আংশিক অবরোধ—নেওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা। এতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে চীন বৈশ্বিক শাসনব্যবস্থায় নিজেদের প্রভাব বাড়াতেও উদ্যোগী হচ্ছে। ২০২৫ সালের শেষ দিকে বেইজিং ‘গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ চালু করে অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু ও মহাকাশ খাতে নতুন আন্তর্জাতিক নিয়ম প্রস্তাব করে। বিরল খনিজ সম্পদের ওপর বৈশ্বিক লাইসেন্সিং ব্যবস্থার প্রস্তাবও তুলেছে চীন। তবে গণতান্ত্রিক দেশগুলোর আশঙ্কা, এসব উদ্যোগের মাধ্যমে বেইজিং বিশ্বকে নতুনভাবে নিজেদের ওপর নির্ভরশীল করে তুলতে চাইছে।

বিশ্লেষকদের মতে, শি জিনপিং যদি সংযম না দেখান, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা ‘হিউব্রিস’ চীনের জন্য ঝুঁকি ডেকে আনতে পারে—যেমনটি অতীতে ‘উলফ ওয়ারিয়র’ কূটনীতি বা ‘জিরো কোভিড’ নীতির ক্ষেত্রে দেখা গেছে। তবে সতর্ক পথ বেছে নিলে, অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো ও আন্তর্জাতিক উত্তেজনা এড়িয়ে চলার মাধ্যমে ২০২৬ সাল শেষে চীন বৈশ্বিক ক্ষমতার দৌড়ে আরও এগিয়ে থাকতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

সূত্র: দ্য ইকোনমিস্ট
কেএএ/

টাইমলাইন

  1. ০১:১০ পিএম, ০৫ জানুয়ারি ২০২৬ বাজারে আসছে অ্যাপলের যেসব পণ্য
  2. ০৫:৩৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬ ট্রাম্পের দাপটের সামনে ডেমোক্র্যাটরা কি ঘুরে দাঁড়াতে পারবে?
  3. ০৫:২৫ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ ব্রেইন ইমপ্ল্যান্ট: বড় পরিসরে বাণিজ্যিক উৎপাদনে নিউরালিংক
  4. ০৩:৪৮ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ বৈশ্বিক চাপে আবারও এক হবে যুক্তরাজ্য-ইউরোপ?
  5. ০২:০৬ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ ২০২৫ সালে ভয়াবহ বন্যা, ২০২৬ সালে আবার ডুববে বিশ্ব?
  6. ১২:৫৩ পিএম, ০১ জানুয়ারি ২০২৬ ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির সামনে চ্যালেঞ্জের পাহাড়
  7. ১০:৩৩ এএম, ৩১ ডিসেম্বর ২০২৫ ট্রাম্পের অনিশ্চয়তার কৌশলে ক্ষতির হিসাব শুরু হতে পারে ২০২৬ সালেই
  8. ০৯:২২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ ২০২৫ সালে এআই বিপ্লব: যেসব কাজে বদলে দিলো বিশ্ব
  9. ০৬:৪৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ ২০২৬ সালে আবার উত্তপ্ত হবে ভারত-চীন সীমান্ত?
  10. ০৩:৩৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ দ্য ইকোনমিস্টের বিচারে ২০২৫ সালের ‘সেরা দেশ’ কোনটি?
  11. ০১:২২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ ২০২৬ সালে যে ৭ সংঘাতে নজর থাকবে বিশ্বের
  12. ১২:১৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ ২০২৫ সালে অস্থিরতার মধ্যেও ভালো করেছে কোন দেশের অর্থনীতি?
  13. ০৫:৩৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশে নির্বাচনসহ ২০২৬ সালে বিশ্ব কাঁপাবে যেসব ঘটনা
  14. ১০:২৫ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ ২০২৬ সালেই আক্রমণাত্মক হয়ে উঠতে পারে চীন
  15. ০৪:৩৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫ ২০২৫ সালের সেরা সিইও কে?
  16. ১২:৫৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আর কতদিন চলবে?
  17. ০৩:১৫ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ বিশ্বজুড়ে আবারও শুরু হতে পারে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা
  18. ১২:২৩ পিএম, ২২ ডিসেম্বর ২০২৫ বৈশ্বিক বাণিজ্যে জটিলতা আরও বাড়বে
  19. ০১:১৪ পিএম, ২১ ডিসেম্বর ২০২৫ অল্প দামে হাতের কাছেই মিলবে ওজন কমানোর ওষুধ
  20. ১১:২৯ এএম, ২১ ডিসেম্বর ২০২৫ আরও চ্যালেঞ্জের মুখে পড়বে ডলারের আধিপত্য
  21. ১০:০২ এএম, ২১ ডিসেম্বর ২০২৫ ২০২৫ সালে কতটা মিললো পূর্বাভাস
  22. ০৬:১০ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ সোনায় সর্বোচ্চ রেকর্ড গড়লেও কমতে পারে তেলের দাম
  23. ০৪:০৯ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শঙ্কা-বিধিনিষেধ পেরিয়ে নতুন উত্থান দেখবে পর্যটন শিল্প
  24. ০৫:৩৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ বিশ্বজুড়ে পানিবণ্টন নিয়ে উত্তেজনা, নজর থাকবে বাংলাদেশ-ভারতে
  25. ১২:৩৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ বিশ্ববাজারে আরও কমবে চালের দাম, ঝুঁকিপূর্ণ খাদ্যে কঠোর ব্যবস্থা
  26. ০৪:১৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ ট্রাম্পের অভিবাসী ফেরত অভিযান আরও জোরালো হবে?
  27. ০৫:৪৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৫ মধ্যপ্রাচ্যে ভালো-মন্দের মাঝে অনিশ্চিত ভবিষ্যৎ
  28. ১২:৪৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ ২০২৬ সালেই এআই’র আসল প্রভাব দেখতে পাবে বিশ্ব
  29. ০৫:৪৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ ২০২৬ সালে বিশ্বকে বদলে দিতে পারে যে ১০ বিষয়
  30. ০৪:৪৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ যুক্তরাষ্ট্রের অনিশ্চয়তায় এশীয় দেশগুলোকে আরও কাছে টানবে চীন