বাংলাদেশ ব্যাংকের অধীনে নিয়োগ, ২১ বছর হলেই আবেদন
বাংলাদেশ ব্যাংকে নিয়োগ। ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, গাজীপুরে ‘চিকিৎসা কর্মকর্তা’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীর অবশ্যই এমবিবিএস ডিগ্রি এবং বিএমডিসি সনদ থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক
বিভাগের নাম: দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, গাজীপুর
পদের নাম: চিকিৎসা কর্মকর্তা
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি এবং বিএমডিসি সনদ থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: নবম গ্রেড
আরও পড়ুন
অফিসার ক্যাডেট নেবে বিমান বাহিনী, এইচএসসি পাসেই আবেদন
১৯১ জনকে নিয়োগ দেবে কৃষি গবেষণা ইনস্টিটিউট
৫৪ জনকে নিয়োগ দেবে বিআইডব্লিউটিএ, এইচএসসি পাসেও আবেদন
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ১ এপ্রিল ২০২৫ তারিখ সর্বনিম্ন ২১ এবং সর্বোচ্চ ৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমানের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বাংলাদেশ ব্যাংক আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে।
আরও পড়ুন
সেনাবাহিনীতে নিয়োগ, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ
৩১ জনকে নিয়োগ দেবে টেলিযোগাযোগ অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন
২৪ জনকে নিয়োগ দেবে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ
আবেদনের শেষ সময়: ২০ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট
এমআইএইচ/এমএস