সেনাবাহিনীতে নিয়োগ, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ১৯ মার্চ ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীর লোগো। ফাইল ছবি

বাংলাদেশ সেনাবাহিনীতে সিগন্যালস, ইএমই, এইসি, আরভিঅ্যান্ডএফসি কোরে ‘অফিসার ক্যাডেট’ জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। ২৮ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
কোরের নাম: সিগন্যালস, ইএমই, এইসি, আরভিঅ্যান্ডএফসি কোর
পদের নাম: ৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস, ইএমই, এইসি), ৫৫তম বিএমএ স্পেশাল (আরভিঅ্যান্ডএফসি)

পদের বিবরণ

উচ্চতা: পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি ও নারী ৫ ফুট ১ ইঞ্চি
ওজন: পুরুষ ৫৭ কেজি, নারী ৪৯ কেজি
বুক: পুরুষের ৩০-৩২ ইঞ্চি, নারীর ২৮-৩০ ইঞ্চি

বয়স: ১ জানুয়ারি ২০২৭ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত। তবে ১ জানুয়ারি ২০২৭ তারিখে যাদের বয়স ২৬ বছর হবে সেসব বিবাহিত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে বাংলাদেশ সেনাবাহিনী আবেদন করতে পারবেন।

আবেদন ফি: আবেদনকারীকে ৫০০ টাকা আবেদন ফি এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ৫০০ টাকা টেলিটক, ভিসা/মাস্টার কার্ড, টিএপি, বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ৪ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: যুগান্তর, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।