ঝামেলা ছাড়াই বানিয়ে নিন সাইট্রাস মকটেইল
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো
সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর এক গ্লাস সতেজতার জাদু আপনাকে মুহূর্তেই উজ্জীবিত করতে পারে। সাইট্রাস মকটেইল ঠিক এমনই একটি পানীয় লেবু, কমলা বা অন্যান্য সাইট্রাস ফলের ঝাঁঝালো স্বাদ আর হালকা মিষ্টতার মেলবন্ধন প্রতিটি চুমুককে করে তোলে আনন্দময় ও প্রাণবন্ত। অ্যালকোহল ছাড়া তৈরি হওয়া এই মকটেইল শুধু শরীরকে নয়, মনকেও দেয় সতেজতার এক নতুন অনুভূতি। রইলো রেসিপি-
উপকরণ
- বাতাবি লেবু ১টি
- কমলা ২টি
- লেবু ১টি
- পুদিনা পাতা ৬-৭টি
আরও পড়ুন:
- ইফতারে রাখুন ভিন্ন স্বাদের ফ্রেশ জিঞ্জার লেমোনেড
- ঝটপট বানিয়ে নিন বেলের শরবত
- ৫ মিনিটেই বানিয়ে নিন আনারসের শরবত
যেভাবে তৈরি করবেন
প্রথমেই বাতাবি লেবু, কমলা ও লেবু চিপে রস বের করে একসঙ্গে মিশিয়ে নিন। বেশি টক লাগলে এতে অল্প পরিমাণে পানি যোগ করতে পারেন। সবশেষে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন পছন্দের গ্লাসে।
জেএস/