ঝটপট বানিয়ে নিন বেলের শরবত

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০১ মার্চ ২০২৬
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

গরমের দিনে তৃষ্ণা মেটানোর জন্য কোনো কিছুই বেলের মতো সতেজ ও স্বাদে চমৎকার হতে পারে না। সহজেই ঘরে বানানো যায় এমন বেলের শরবত শুধু গরম থেকে মুক্তি দেয় না, বরং শরীরকেও রাখে ঠান্ডা ও সতেজ। আর সবচেয়ে বড় কথা ঝটপট তৈরি করা যায়। তাই ইফতার আয়োজনে এই শরবত হতে পারে ক্লান্তি দূরের সেরা সমাধান। রইলো রেসিপি-

উপকরণ

  • পাকা বেল ১টি
  • পানি ৩-৪ কাপ
  • চিনি বা আখের গুড় স্বাদমতো
  • বিট লবণ আধা চা চামচ
  • ঠান্ডা পানি বা বরফ কুচি প্রয়োজনমতো
  • লেবুর রস ১ চা চামচ (ঐচ্ছিক)

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমেই বেল ভেঙে এর শাঁস একটি পাত্রে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে বেল চটকে শাঁস ভালো করে গলিয়ে নিন এবং বীজ ও আঁশ ফেলে দিন। এরপর মিশ্রণটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন, তবে ঘন চাইলে না ছাঁকলেও চলবে। এবার মিশ্রণটির সঙ্গে স্বাদমতো চিনি বা গুড় এবং বিট লবণ মেশান। সবশেষে পরিবেশন করুন বরফকুচি দিয়ে।

জেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।