গঠিত হচ্ছে ৫০ সদস্যের মন্ত্রিসভা
বিএনপি নেতৃত্বে গঠিত হচ্ছে প্রধানমন্ত্রীসহ ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা। এর মধ্যে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
যারা মন্ত্রী নিয়োগ পাচ্ছেন
মন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, দীপেন দেওয়ান।
এছাড়া আ ন ম এহসানুল হক মিলন, শেখ রবিউল আলম, আসাদুল হাবিব দুলু, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান ও জাকারিয়া তাহের মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন।
টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী হিসেবে শপথ নেবেন আমিনুর রশীদ ও খলিলুর রহমান।
যারা প্রতিমন্ত্রী হচ্ছেন
২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেবেন। এরমধ্যে একজন ছাড়া বাকি সবাই সংসদ সদস্য। প্রতিমন্ত্রী হিসেবে- এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (জুনায়েদ সাকি), ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর (ভিপি নুর), ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন মো. আমিনুল হক।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২১২টিতে জয় পেয়েছে বিএনপি জোট। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি জোট পেয়েছে ৭৭টি আসন এবং স্বতন্ত্র ও অন্যরা মিলে ৮টি আসনে জয় পেয়েছে।
সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভায় একজন প্রধানমন্ত্রী থাকবেন এবং প্রধানমন্ত্রী যেভাবে নির্ধারণ করবেন, সেভাবে অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকবেন। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন।
তবে, মন্ত্রিসভার সদস্যদের সংখ্যার কমপক্ষে দশভাগের নয়ভাগ সংসদ-সদস্যদের মধ্য থেকে নিয়োগ পাবেন। সর্বোচ্চ দশভাগের এক ভাগ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে মন্ত্রিসভার সদস্য মনোনীত (টেকনোক্র্যাট) হতে পারবেন বলে সংবিধানের ৫৬ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।
নতুন মন্ত্রিসভা শপথ নিলে তারাই হবে দেশের নতুন সরকার। শপথ নেওয়া পর্যন্ত আগের মন্ত্রিসভা বহাল থাকবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে অন্তর্বর্তী সরকার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ছাড়া আরও ২০ জন উপদেষ্টা রয়েছেন।
আরএমএম/এমআইএইচএস/এসএইচএস
টাইমলাইন
- ০৯:৫২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের আশা জামায়াত আমিরের
- ০৯:০৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ গণতান্ত্রিক উত্তোরণের প্রথম দিনেই বিএনপি জনরায় উপেক্ষা করলো
- ০৯:০০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
- ০৮:৩৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
- ০৪:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ৫০ জনের মন্ত্রিসভায় নতুন মুখ ৪১
- ০৪:২৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৪ জন
- ০৪:২২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৫ জন
- ০৪:১৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাসন থেকে রাষ্ট্রের নেতৃত্বে
- ০৪:১৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
- ০৩:৪৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ যানজটের কারণে হেঁটে শপথ অনুষ্ঠানে গেলেন মন্ত্রিসভায় ডাক পাওয়া সদস্যরা
- ০৩:২৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সবচেয়ে বেশি মন্ত্রী পাচ্ছে চট্টগ্রাম বিভাগ, কম সিলেট
- ০২:২৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ স্বাস্থ্য ও ডাক-টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হচ্ছেন ড. মুহিত
- ০২:০৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিএনপি সরকারের পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন
- ০২:০১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন
- ০১:৫৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ গঠিত হচ্ছে ৫০ সদস্যের মন্ত্রিসভা
- ০১:৫১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদে যাচ্ছেন যারা
- ০১:৫০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন
- ০১:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ববি হাজ্জাজ
- ০১:২৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ নতুন মন্ত্রীদের জন্য ৫০ গাড়ি গেলো সংসদ ভবনে
- ১২:৫৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিচ্ছেন জাকারিয়া তাহের
সর্বশেষ - জাতীয়
- ১ বায়ুদূষণের শীর্ষে আজ থাইল্যান্ডের চিয়াং মাই, ঢাকা ১৮ নম্বরে
- ২ কুমিল্লায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার
- ৩ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান পেতে যাচ্ছে চট্টগ্রাম: মেয়র শাহাদাত
- ৪ ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সিনেমা দেখলাম—ভালো লাগছে’
- ৫ শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আজ বসছেন প্রধানমন্ত্রী