ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

এর আগে সকালে জাতীয় সংসদে শপথ নেওয়ার পর সংসদীয় সভায় তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা।

এদিন বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী হিসেবে ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জন শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রীর শপথের পর যথাক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

jagonews24শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান করমর্দন করেন/সংগৃহীত ছবি

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা— ১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ২. আমীর খসরু মাহমুদ চৌধুরী, ৩. সালাহউদ্দিন আহমদ, ৪. ইকবাল হাসান মাহমুদ, ৫. হাফিজ উদ্দিন আহমেদ, ৬. আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ৭. আব্দুল আওয়াল মিন্টু, ৮. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ৯. মিজানুর রহমান মিনু, ১০. নিতাই রায় চৌধুরী, ১১. খন্দকার আব্দুল মোকতাদির, ১২. আরিফুল হক চৌধুরী, ১৩. জহির উদ্দিন স্বপন, ১৪. আফরোজা খানম রিতা, ১৫. মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, ১৬. আসাদুল হাবিব বুলু, ১৭. মো. আসাদুজ্জামান, ১৮. জাকারিয়া তাহের, ১৯. দীপেন দেওয়ান, ২০. আ ন ম এহসানুল হক মিলন, ২১, ফকির মাহবুব আনাম স্বপন, ২২. সরদার সাখাওয়াত হোসেন বকুল, ২৩. শেখ রবিউল আলম, ২৪. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট) এবং ২৫. ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা—১. এম রশিদুজ্জামান মিল্লাত, ২. অনিন্দ্য ইসলাম অমিত, ৩. মো. শরিফুল আলম, ৪. শামা ওবায়েদ ইসলাম, ৫. সুলতান সালাউদ্দিন টুকু, ৬. কায়সার কামাল, ৭. ফরহাদ হোসেন আজাদ, ৮. আমিনুল হক (টেকনোক্র্যাট), ৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ১০. হাবিবুর রশীদ, ১১. মো. রাজিব আহসান, ১২. মো. আব্দুল বারী, ১৩. মীর শাহে আলাম, ১৪. জোনায়েদ সাকি, ১৫. ইশরাক হোসেন, ১৬. ফারজানা শারমিন, ১৭. শেখ ফরিদুল ইসলাম, ১৮. নুরুল হক, ১৯. ইয়াসের খান চৌধুরী, ২০. এম ইকবাল হোসেইন, ২১. এম এ মুহিত, ২২. আহমেদ সোহেল মঞ্জুর, ২৩. ববি হাজ্জাজ, ২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

jagonews24

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারে ছিল। ২০ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলো দলটি। বিএনপি সরকারের মন্ত্রিসভায় ৫০ জনের মধ্যে মন্ত্রী ২৫ জন ও প্রতিমন্ত্রী ২৪ জন। তাদের মধ্যে টেকনোক্র‍্যাট রয়েছেন তিনজন। ২৫ জন মন্ত্রীর মধ্যে নতুন মুখ ১৬ জন আর ২৪ জন প্রতিমন্ত্রীর মধ্যে সবাই নতুন। প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হচ্ছেন। সব মিলিয়ে ৫০ জনের মন্ত্রিসভায় নতুন মুখ ৪১ জন। 

এদিকে, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুরের আগে থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশ থেকে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও নানান শ্রেণিপেশার মানুষ জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে জড়ো হন। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে পুরো সংসদ এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

এইউজে/এমকেআর

টাইমলাইন

  1. ০৪:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ৫০ জনের মন্ত্রিসভায় নতুন মুখ ৪১
  2. ০৪:২৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৪ জন
  3. ০৪:২২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৫ জন
  4. ০৪:১৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাসন থেকে রাষ্ট্রের নেতৃত্বে
  5. ০৪:১৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
  6. ০৩:৪৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ যানজটের কারণে হেঁটে শপথ অনুষ্ঠানে গেলেন মন্ত্রিসভায় ডাক পাওয়া সদস্যরা
  7. ০৩:২৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সবচেয়ে বেশি মন্ত্রী পাচ্ছে চট্টগ্রাম বিভাগ, কম সিলেট
  8. ০২:২৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ স্বাস্থ্য ও ডাক-টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হচ্ছেন ড. মুহিত
  9. ০২:০৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিএনপি সরকারের পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন
  10. ০২:০১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন
  11. ০১:৫৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ গঠিত হচ্ছে ৫০ সদস্যের মন্ত্রিসভা 
  12. ০১:৫১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদে যাচ্ছেন যারা
  13. ০১:৫০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন
  14. ০১:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ববি হাজ্জাজ
  15. ০১:২৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ নতুন মন্ত্রীদের জন্য ৫০ গাড়ি গেলো সংসদ ভবনে
  16. ১২:৫৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিচ্ছেন জাকারিয়া তাহের