ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সবচেয়ে বেশি মন্ত্রী পাচ্ছে চট্টগ্রাম বিভাগ, কম সিলেট

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে ১০ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে দুজনের নাম এসেছে। অন্যদিকে, মন্ত্রিসভায় সবচেয়ে কম দুজনকে নেওয়া হয়েছে সিলেট বিভাগ থেকে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

এতে দেখা যায়, চট্টগ্রাম বিভাগ থেকে মন্ত্রী হলেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান। এছাড়া একই বিভাগে প্রতিমন্ত্রী হলেন- জুনায়েদ আব্দুর রহিম সাকি ও মীর মুহাম্মদ হেলাল উদ্দীন।

ঢাকা বিভাগ থেকে মন্ত্রী হলেন- আফরোজা খানম রিতা, ফকির মাহবুব আনাম স্বপন, সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শেখ রবিউল আলম। এ বিভাগ থেকে প্রতিমন্ত্রী হলেন- মো. শরীফুল আলম, ইশরাক হোসেন, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ববি হাজ্জাজ, হাবিবুর রশিদ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

রাজশাহী বিভাগ থেকে মন্ত্রী হলেন- ইকবাল হাসান মাহমুদ, মিজানুর রহমান মিনু। প্রতিমন্ত্রী হলেন- এম এ মুহিত, মীর শাহে আলম, ফারজানা শারমিন, মুহাম্মদ আব্দুল বারী।

বরিশাল বিভাগ থেকে মন্ত্রী হলেন- হাফিজ উদ্দিন আহমেদ, জহির উদ্দিন স্বপন। প্রতিমন্ত্রী হলেন- আহমদ সোহেল মঞ্জুর, রাজিব আহসান, মো. নুরুল হক নুর।

খুলনা বিভাগ থেকে মন্ত্রী হলেন- নিতাই রায় চৌধুরী। প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান, অনিন্দ্য ইসলাম অমিত, শেখ ফরিদুল ইসলাম।

ময়মনসিংহ বিভাগে প্রতিমন্ত্রী কায়সার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত, ইয়াসের খান চৌধুরী ও এম ইকবাল হোসেইন।

রংপুর বিভাগ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, আসাদুল হাবিব মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সিলেট বিভাগ থেকে মন্ত্রী হলেন- আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোকতাদির।

এসইউজে/এমকেআর

টাইমলাইন

  1. ০৯:৫২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ভারতের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের আশা জামায়াত আমিরের
  2. ০৯:০৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ গণতান্ত্রিক উত্তোরণের প্রথম দিনেই বিএনপি জনরায় উপেক্ষা করলো
  3. ০৯:০০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
  4. ০৮:৩৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
  5. ০৪:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ৫০ জনের মন্ত্রিসভায় নতুন মুখ ৪১
  6. ০৪:২৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৪ জন
  7. ০৪:২২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৫ জন
  8. ০৪:১৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাসন থেকে রাষ্ট্রের নেতৃত্বে
  9. ০৪:১৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
  10. ০৩:৪৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ যানজটের কারণে হেঁটে শপথ অনুষ্ঠানে গেলেন মন্ত্রিসভায় ডাক পাওয়া সদস্যরা
  11. ০৩:২৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সবচেয়ে বেশি মন্ত্রী পাচ্ছে চট্টগ্রাম বিভাগ, কম সিলেট
  12. ০২:২৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ স্বাস্থ্য ও ডাক-টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হচ্ছেন ড. মুহিত
  13. ০২:০৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিএনপি সরকারের পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন
  14. ০২:০১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন
  15. ০১:৫৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ গঠিত হচ্ছে ৫০ সদস্যের মন্ত্রিসভা 
  16. ০১:৫১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদে যাচ্ছেন যারা
  17. ০১:৫০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন
  18. ০১:৩৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ববি হাজ্জাজ
  19. ০১:২৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ নতুন মন্ত্রীদের জন্য ৫০ গাড়ি গেলো সংসদ ভবনে
  20. ১২:৫৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিচ্ছেন জাকারিয়া তাহের