রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ ‘স্মরণীয় হয়ে থাকবে’
আজ একই কাতারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করেন সর্বস্তরের মানুষ/ছবি: বিপ্লব দিক্ষিৎ
সাভার থেকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে এসেছেন শওকত মোল্লা। সঙ্গে নিয়ে এসেছেন কলেজপড়ুয়া ছেলে আহনাফ হোসেনকে। বাপ-ছেলে এবারই প্রথম জাতীয় ঈদগাহে এসেছেন নামাজ পড়তে।
জানতে চাইলে শওকত মোল্লা বলেন, আজকে নামাজ পড়ে বাবা-মায়ের জন্য দোয়া করলাম। পাশাপাশি বাংলাদেশের জন্য দোয়া করলাম, আমরা যেন সবাই ভালো থাকি। আজ এখানে এসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে নামাজ আদায় করলাম। খুব ভালো লাগলো।
শনিবার (২১ মার্চ) সকালে ঈদের নামাজ শেষে এভাবেই অনুভূতি জানাচ্ছিলেন শওকত মোল্লা। এর আগে হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়।
সাড়ে তিন দশকের বেশি সময় পর জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের নামাজ আদায় করলেন।
এদিন সকাল ৮টা ২০ মিনিটে জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ৫ মিনিট পর আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে উচ্ছ্বাস প্রকাশ করেন মুসল্লিরা।
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে জাতীয় ঈদগাহে এসেছেন আনারুল ইসলাম। গত ২০ বছর ধরে তিনি নিয়মিত জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। এবার ঈদ জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতি ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন তিনি।
আনারুল ইসলাম বলেন, দেশের সর্বোচ্চ দুই ব্যক্তি একসঙ্গে ঈদের নামাজ পড়লেন, এটা সচরাচর আমাদের দেশে দেখা যায় না। আজ আমাদের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। আমাদের আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। আজকের এই মুহূর্তটি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
এর আগে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে থেকেই দীর্ঘ লাইনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদের প্রধান জামাতে অংশ নিতে প্রবেশ করেন মুসল্লিরা।
মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিদের ঢল নামে। এদিন ভোর থেকেই রাজধানীর নানান প্রান্ত থেকে জাতীয় ঈদগাহ মাঠে আসতে শুরু করেন মুসল্লিরা। ঈদের জামাত শুরুর অনেক আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
ঈদ জামাতে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। উত্তরা থেকে প্রথমবারের মতো নামাজ পড়তে এসেছেন নাদিরা রাহমান।
কথা হলে তিনি বলেন, নারীদের জন্য নামাজের খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আমরা সবাই খুব ভালোভাবে নামাজ পড়তে পেরেছি। আর বড় কথা হলো- একই কাতারে আমাদের সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নামাজ পড়েছেন। এটা আমাদের জন্য খুব এক্সাইটিং ব্যাপার ছিল।
এমওএস/এমকেআর
টাইমলাইন
- ১২:২৩ পিএম, ২১ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়
- ১২:০৮ পিএম, ২১ মার্চ ২০২৬ ঈদের দিন হুইলচেয়ার নিয়ে যুবকের বাড়িতে জেলা প্রশাসক
- ১২:০৬ পিএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, মোনাজাতে বিশ্ববাসীর শান্তি কামনা
- ১২:০৫ পিএম, ২১ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে বিয়ের হিড়িক
- ১২:০৩ পিএম, ২১ মার্চ ২০২৬ চাঁদরাতে ছুটি, ঈদের দিনেও বাড়ি ফিরছেন অনেকে
- ১১:৫৯ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদের খুশিতে টাইগাররা: কেউ গ্রামে, কেউ বিদেশে
- ১১:৪৫ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদের দিনে মাংসের দাম চড়া, মুদি-মিষ্টির দোকান খোলা
- ১১:৩৭ এএম, ২১ মার্চ ২০২৬ শিকড়ের টানে বগুড়ায় মুশফিক: রিকশায় চড়ে ছেলে ও বাবার সঙ্গে ঈদগাহে
- ১১:৩১ এএম, ২১ মার্চ ২০২৬ ছয় লাখ মুসল্লির ঢলে ইতিহাস ছুঁলো শোলাকিয়া ময়দান
- ১১:২৭ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদ শুভেচ্ছায় যা বললেন ক্রিকেটাররা
- ১১:১২ এএম, ২১ মার্চ ২০২৬ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ ‘স্মরণীয় হয়ে থাকবে’
- ১০:৫৭ এএম, ২১ মার্চ ২০২৬ বৈশ্বিক সংকট মোকাবিলায় মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের
- ১০:১৬ এএম, ২১ মার্চ ২০২৬ জবিতে ঈদ জামাতে ইমামতি করলেন উপাচার্য
- ১০:১৫ এএম, ২১ মার্চ ২০২৬ গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়
- ১০:১২ এএম, ২১ মার্চ ২০২৬ রূপপুর ঘিরে মহা কর্মব্যস্ততা, ঈদের ছুটি বাতিল
- ১০:০৮ এএম, ২১ মার্চ ২০২৬ ইরান-ফিলিস্তিনে আগ্রাসন বন্ধসহ মুসলিম বিশ্বের শান্তি কামনা
- ০৯:৫০ এএম, ২১ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত
- ০৯:২০ এএম, ২১ মার্চ ২০২৬ প্রবীণদের জীবনে ঈদের আনন্দ: প্রয়োজন কেবল একটু ভালোবাসা
- ০৮:৫৬ এএম, ২১ মার্চ ২০২৬ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
- ০৮:৪১ এএম, ২১ মার্চ ২০২৬ টাঙ্গাইলে ঈদগাঁ মাঠের নাম পরিবর্তন ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
- ০৮:৩৪ এএম, ২১ মার্চ ২০২৬ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল
- ০৮:২৯ এএম, ২১ মার্চ ২০২৬ নারীর জীবনে ঈদ: উৎসবের আড়ালে এক নিরন্তর ত্যাগের গল্প
- ০৮:২১ এএম, ২১ মার্চ ২০২৬ তিন ধাপে গুলির পর শোলাকিয়ায় শুরু হবে ঈদের জামাত
- ০৮:২০ এএম, ২১ মার্চ ২০২৬ চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ০৭:৫৯ এএম, ২১ মার্চ ২০২৬ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপনের বিচিত্র রীতি
- ০৭:৫৮ এএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- ০৭:৪৮ এএম, ২১ মার্চ ২০২৬ ঢাকায় আজ কখন কোথায় ঈদ জামাত
- ০৭:৪৩ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদ ভ্রাতৃত্ব ও সাম্যের শিক্ষা দেয়
- ০৭:২৭ এএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত
- ০২:২৪ এএম, ২১ মার্চ ২০২৬ কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া
- ০১:০১ এএম, ২১ মার্চ ২০২৬ আজ পবিত্র ঈদুল ফিতর
- ১২:৩৩ এএম, ২১ মার্চ ২০২৬ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত
- ০৯:৫২ পিএম, ২০ মার্চ ২০২৬ চাঁদরাতেও মেলে না ছুটি, ঈদের দিন কাটে ঘুমিয়ে
- ০৮:৩৩ পিএম, ২০ মার্চ ২০২৬ একদিন আগেই শোলাকিয়ায় এক পরিবারের তিনজন
- ০৭:৩৪ পিএম, ২০ মার্চ ২০২৬ বৃষ্টিতে ফাঁকা সায়েদাবাদ, অল্প যাত্রীতেই বাড়তি ভাড়া-ভোগান্তি
- ০৭:২৬ পিএম, ২০ মার্চ ২০২৬ শেষ মুহূর্তের কেনাকাটায় আতর-টুপি-কসমেটিকসের চাহিদা বেশি
- ০৭:০১ পিএম, ২০ মার্চ ২০২৬ রাজবাড়ীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
- ০৫:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্কতায় র্যাব
- ০৪:২৮ পিএম, ২০ মার্চ ২০২৬ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- ০৪:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘বছরে একবারের বেশি গরুর মাংস জোটে না পাতে’
- ০৪:১২ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘উৎসব এলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়’
- ০৪:১০ পিএম, ২০ মার্চ ২০২৬ ফরিদপুরে ঈদের আনন্দ নেই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
- ০৩:৪৯ পিএম, ২০ মার্চ ২০২৬ সৌদির সঙ্গে মিল রেখে ময়মনসিংহে সুরেশ্বর অনুসারীদের ঈদ উদযাপন
- ০৩:৩১ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদের আগের দিন পাইকারি বাজারে সাধারণ ক্রেতার ভিড়
- ১১:৫৪ এএম, ২০ মার্চ ২০২৬ ঢাকার পথে পথে এখন শুধুই নীরবতা
- ০৯:৫৪ এএম, ২০ মার্চ ২০২৬ ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
- ১০:১৫ পিএম, ১৯ মার্চ ২০২৬ ঈদের দিন সব বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে
- ০৭:০৮ পিএম, ১৯ মার্চ ২০২৬ চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- ০৯:২২ এএম, ১৯ মার্চ ২০২৬ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত