ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ১০:১৫ এএম, ২১ মার্চ ২০২৬

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ মিনার ময়দান হিসেবে পরিচিত গোর-এ শহীদ ময়দানে এবার ঈদের নামাজ আদায় করেছেন কিশোরগঞ্জ, বাগেরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঢাকা ও গাজীপুর থেকে আসা বেশ কয়েকজন মুসল্লি।

তবে এবার রাতে ঝড়-বৃষ্টি হওয়ার কারণে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এ ঈদগাহ ময়দানে মুসল্লিদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম। প্রতিটি পাড়া-মহল্লায় মসজিদ ও ছোট ছোট মাঠগুলোতে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সকাল ৬টা থেকে মুসল্লিরা সমবেত হতে শুরু করেন ঈদগাহে। ঠিক ৯টায় শুরু হয় নামাজ। এখানে ইমামতি করেন জাতীয় ইমাম সমিতি দিনাজপুরের সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী। নামাজ শেষে দেশ, জাতি, মধ্যপ্রাচ্য ও মুসলিম উম্মাহসহ ’৭১ ও ’২৪-এর শহীদ ও আহতদের জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

বৃহৎ এ জামাত শুরুর আগে বক্তব্য রাখেন দিনাজপুর-সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা জজ মো. আলমগীর হোসেন, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর পুলিশ সুপার মো. জেদান আল মুসাসহ সামাজিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনতা।

দিনাজপুর-সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাকে আপনারা নির্বাচিত করেছেন এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। এবার মাঠে কিছুটা ত্রুটি রয়েছে। আগামীতে আরও সুন্দর পরিবেশে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হবে। সবাইকে ঈদ মোবারক।’

জেলা প্রশাসক ও পুলিশ সুপার মুসল্লিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘রমজানে আমরা যে তাকওয়া অর্জন করেছি, তা হৃদয়ে ধারণ করতে হবে।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা থেকে আসা মুসল্লি স্বাস্থ্য সহকারী আব্দুল ওহাব (৫৫) বলেন, ‘আমরা প্রতিবার শোলাকিয়ায় ঈদের নামাজ আদায় করি। শুনেছি দিনাজপুরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মিনার ও ময়দানে লাখো মানুষ নামাজ আদায় করে। আজ আমি এখানে নামাজ আদায় করলাম। এত বড় জামাতে নামাজ আদায় করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’

নীলফামারী জেলা থেকে আসা রংপুরের একটি হিমাগারের ম্যানেজার আব্দুস সাত্তার (৬৩) জানান, তিনি এবার নিয়ে ৭ বার এ মাঠে নামাজ আদায় করলেন। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। অন্যবারের চেয়ে এবারের ব্যবস্থাপনা ভালো ছিল। এত বড় মাঠে এত মুসল্লির সঙ্গে নিয়ে নামাজ আদায় করার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।

ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দান ও ঈদগাহ মিনার ২১.৯৯ একর আয়তনবিশিষ্ট। এ ঈদগাহে ১৯৪৭ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও আধুনিক নির্মাণশৈলীতে বৃহৎ পরিসরে ঈদের জামাত শুরু হয় ২০১৭ সাল থেকে। সকাল ৯টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম

টাইমলাইন

  1. ১২:০৮ পিএম, ২১ মার্চ ২০২৬ ঈদের দিন হুইলচেয়ার নিয়ে যুবকের বাড়িতে জেলা প্রশাসক
  2. ১২:০৬ পিএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, মোনাজাতে বিশ্ববাসীর শান্তি কামনা
  3. ১২:০৫ পিএম, ২১ মার্চ ২০২৬ ঈদের ছুটিতে বিয়ের হিড়িক
  4. ১২:০৩ পিএম, ২১ মার্চ ২০২৬ চাঁদরাতে ছুটি, ঈদের দিনেও বাড়ি ফিরছেন অনেকে
  5. ১১:৫৯ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদের খুশিতে টাইগাররা: কেউ গ্রামে, কেউ বিদেশে
  6. ১১:৪৫ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদের দিনে মাংসের দাম চড়া, মুদি-মিষ্টির দোকান খোলা
  7. ১১:৩৭ এএম, ২১ মার্চ ২০২৬ শিকড়ের টানে বগুড়ায় মুশফিক: রিকশায় চড়ে ছেলে ও বাবার সঙ্গে ঈদগাহে
  8. ১১:৩১ এএম, ২১ মার্চ ২০২৬ ছয় লাখ মুসল্লির ঢলে ইতিহাস ছুঁলো শোলাকিয়া ময়দান
  9. ১১:২৭ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদ শুভেচ্ছায় যা বললেন ক্রিকেটাররা
  10. ১১:১২ এএম, ২১ মার্চ ২০২৬ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ ‘স্মরণীয় হয়ে থাকবে’
  11. ১০:৫৭ এএম, ২১ মার্চ ২০২৬ বৈশ্বিক সংকট মোকাবিলায় মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের
  12. ১০:১৬ এএম, ২১ মার্চ ২০২৬ জবিতে ঈদ জামাতে ইমামতি করলেন উপাচার্য
  13. ১০:১৫ এএম, ২১ মার্চ ২০২৬ গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়
  14. ১০:১২ এএম, ২১ মার্চ ২০২৬ রূপপুর ঘিরে মহা কর্মব্যস্ততা, ঈদের ছুটি বাতিল
  15. ১০:০৮ এএম, ২১ মার্চ ২০২৬ ইরান-ফিলিস্তিনে আগ্রাসন বন্ধসহ মুসলিম বিশ্বের শান্তি কামনা
  16. ০৯:৫০ এএম, ২১ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত
  17. ০৯:২০ এএম, ২১ মার্চ ২০২৬ প্রবীণদের জীবনে ঈদের আনন্দ: প্রয়োজন কেবল একটু ভালোবাসা
  18. ০৮:৫৬ এএম, ২১ মার্চ ২০২৬ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
  19. ০৮:৪১ এএম, ২১ মার্চ ২০২৬ টাঙ্গাইলে ঈদগাঁ মাঠের নাম পরিবর্তন ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
  20. ০৮:৩৪ এএম, ২১ মার্চ ২০২৬ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল
  21. ০৮:২৯ এএম, ২১ মার্চ ২০২৬ নারীর জীবনে ঈদ: উৎসবের আড়ালে এক নিরন্তর ত্যাগের গল্প
  22. ০৮:২১ এএম, ২১ মার্চ ২০২৬ তিন ধাপে গুলির পর শোলাকিয়ায় শুরু হবে ঈদের জামাত
  23. ০৮:২০ এএম, ২১ মার্চ ২০২৬ চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
  24. ০৭:৫৯ এএম, ২১ মার্চ ২০২৬ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপনের বিচিত্র রীতি
  25. ০৭:৫৮ এএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
  26. ০৭:৪৮ এএম, ২১ মার্চ ২০২৬ ঢাকায় আজ কখন কোথায় ঈদ জামাত
  27. ০৭:৪৩ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদ ভ্রাতৃত্ব ও সাম্যের শিক্ষা দেয়
  28. ০৭:২৭ এএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত
  29. ০২:২৪ এএম, ২১ মার্চ ২০২৬ কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া 
  30. ০১:০১ এএম, ২১ মার্চ ২০২৬ আজ পবিত্র ঈদুল ফিতর
  31. ১২:৩৩ এএম, ২১ মার্চ ২০২৬ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত
  32. ০৯:৫২ পিএম, ২০ মার্চ ২০২৬ চাঁদরাতেও মেলে না ছুটি, ঈদের দিন কাটে ঘুমিয়ে
  33. ০৮:৩৩ পিএম, ২০ মার্চ ২০২৬ একদিন আগেই শোলাকিয়ায় এক পরিবারের তিনজন
  34. ০৭:৩৪ পিএম, ২০ মার্চ ২০২৬ বৃষ্টিতে ফাঁকা সায়েদাবাদ, অল্প যাত্রীতেই বাড়তি ভাড়া-ভোগান্তি
  35. ০৭:২৬ পিএম, ২০ মার্চ ২০২৬ শেষ মুহূর্তের কেনাকাটায় আতর-টুপি-কসমেটিকসের চাহিদা বেশি
  36. ০৭:০১ পিএম, ২০ মার্চ ২০২৬ রাজবাড়ীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  37. ০৫:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্কতায় র‍্যাব
  38. ০৪:২৮ পিএম, ২০ মার্চ ২০২৬ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  39. ০৪:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘বছরে একবারের বেশি গরুর মাংস জোটে না পাতে’
  40. ০৪:১২ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘উৎসব এলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়’
  41. ০৪:১০ পিএম, ২০ মার্চ ২০২৬ ফরিদপুরে ঈদের আনন্দ নেই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
  42. ০৩:৪৯ পিএম, ২০ মার্চ ২০২৬ সৌদির সঙ্গে মিল রেখে ময়মনসিংহে সুরেশ্বর অনুসারীদের ঈদ উদযাপন
  43. ০৩:৩১ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদের আগের দিন পাইকারি বাজারে সাধারণ ক্রেতার ভিড়
  44. ১১:৫৪ এএম, ২০ মার্চ ২০২৬ ঢাকার পথে পথে এখন শুধুই নীরবতা
  45. ০৯:৫৪ এএম, ২০ মার্চ ২০২৬ ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
  46. ১০:১৫ পিএম, ১৯ মার্চ ২০২৬ ঈদের দিন সব বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে
  47. ০৭:০৮ পিএম, ১৯ মার্চ ২০২৬ চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার 
  48. ০৯:২২ এএম, ১৯ মার্চ ২০২৬ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত