মুজাহিদের ফাঁসি কার্যকরের খবরে ফরিদপুরে আনন্দ মিছিল
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৭১-এর নরঘাতক আলী আহসান মো. মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করায় ফরিদপুরে মিষ্টি বিতরণ করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১২টার পর ফাঁসির রায় কার্যকরের সঙ্গে সঙ্গে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে।
রাতে জেলা আওয়ামী লীগের কার্যলয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে। মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন খন্দকার নাজমুল ইসলাম লেভী, সাজ্জাত হোসেন বরকত, আব্দুর রাজ্জাক মোল্যা, সামছুল আলম চৌধুরী, শওকত আলী জাহিদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে যুদ্ধাপরাধী মুজাহিদের ফাঁসির রায় কার্যকর উপলক্ষে পুরো ফরিদপুর শহর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ফরিদপুর/এমএএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ২ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৩ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ৪ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৫ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন