সাকা-মুজাহিদের ফাঁসির সব খবর
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার দিবাগত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে এ রায় কার্যকর করা হয়।
এর আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাকা ও মুজাহিদ শনিবার দুপুরে রাষ্ট্রপতির কাছে তাদের প্রাণভিক্ষার লিখিত আবেদন করেন। পরে দুপুর ৩টার দিকে দুই ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ান ও মো. আরিফ প্রাণভিক্ষার আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন।
বিকেল পৌনে ৫টার দিকে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘুরে আইন মন্ত্রণালয়ে পৌঁছায়। সেখান থেকে তা বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি মানবতাবিরোধী দুই অপরাধীর প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন।
উল্লেখ্য, গতকাল বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের করা রিভিউ আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে মৃত্যুদণ্ডই তাদের শেষ ভাগ্য নির্ধারিত হয়।
দেখুন একনজরে সাকা-মুজাহিদের ফাঁসির রায় নিয়ে যত খবর।
বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ২ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৩ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ৪ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৫ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন