ফরিদপুরের পথে মুজাহিদের মরদেহ
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের পর জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে তার নিজ জেলা ফরিদপুরের পথে রওনা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কারা সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে মুজাহিদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে যায়। কারাগার থেকে চারটি অ্যাম্বুলেন্স বের হয় যার চারটিতে কফিন আর আর দুটিতে মরদেহ। পাশাপাশি দুটি পুলিশের গাড়ি ও দুটি র্যাবের গাড়ি রয়েছে বহরে।
সূত্র জানায়, মরদেহবাহী অ্যাম্বুলেন্স সেসব জায়গা দিয়ে মুজাহিদের গ্রামের বাড়ি যাবে সেসব এলাকার পুলিশ সুপারদের আগেই অবহিত করা হয়েছে যেন কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি না হয়।
এআর/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ২ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
- ৩ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ৪ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৫ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা