শচিনের বায়োপিকের টিজার পোস্টার প্রকাশ
ক্রিকেট ব্যাট তুলে রেখেছেন অনেক দিন আগেই। এবার রুপালি পর্দায় পা রাখতে চলেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। ছবির নাম ‘শচিন: আ বিলিয়ন ড্রিমস’। নিজের ওপর তৈরী হওয়া বায়োপিকের টিজার পোস্টারও প্রকাশ করলেন ক্রিকেট কিংবদন্তি। ছবিটি পরিচালনা করেছেন পুরস্কারজয়ী ব্রিটিশ পরিচালক জেমস এর্সকিন।
প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে শচিন প্যাড পরে হাতে ব্যাট নিয়ে ক্রিকেট মাঠে হাঁটছেন। নিচে শিরোনামে লেখা, ’৫৫ ডেজ অফ ট্রেনিং। ওয়ান পেয়ার অফ ট্রাউজার্স। দ্য সচিন স্টোরি।’ (৫৫ দিনের অনুশীলন। এক জোড়া ট্রাউজার্স। শচিনের গল্প।)
ছবির প্রথম টিজার মুক্তি পাবে আগামী ১৪ তারিখ। তাও উল্লেখ করা হয়েছে পোস্টারে। এদিন টুইটারে ছবি প্রকাশ করে প্রাক্তন ক্রিকেটার লেখেন, এত বছর ধরে ভালবাসা ও সমর্থন দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।
এমআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - খেলাধুলা
- ১ স্ত্রীদের সঙ্গে এবার লিটন-মিরাজ-শান্তদেরও ঈদ উপহার দিচ্ছে বিসিবি
- ২ অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
- ৩ ছক্কা ও রান বন্যার এক টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ৪ বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেনের হাতে শ্রীলঙ্কা দলের দায়িত্ব
- ৫ ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!