নিবন্ধন পেল ভিওডি বাংলা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

অনলাইন নিউজ পোর্টাল ভিওডি বাংলা ডটকম নিবন্ধন পেয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারী সচিব মো. সোলেমান আলী স্বাক্ষরিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই অনুমতির বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকার নির্ধারিত সব শর্ত পূরণ সাপেক্ষে ভিওডি বাংলা ডটকমকে অনলাইন সংবাদমাধ্যম হিসেবে প্রাথমিক নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে পোর্টালটি আনুষ্ঠানিকভাবে দেশের গণমাধ্যম অঙ্গনে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ পেল।

ভিওডি বাংলা ডটকম কর্তৃপক্ষ জানায়, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কথা তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। নিবন্ধনের অনুমতি পাওয়ায় তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে পাঠকের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য সংবাদ পৌঁছে দিতে আরও প্রতিশ্রুতিবদ্ধ।

এমএমএআর/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।