প্রথম আলো-ডেইলি স্টারের ঘটনায় বিদেশেও কথা শুনতে হয়েছে: খলিলুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ঘটনায় স্থানীয় কূটনৈতিক মহল ও বিদেশেও সমালোচনার মুখে পড়তে হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে হামলায় আক্রান্ত ও অগ্নিদগ্ধ প্রথম আলো ভবনকে কেন্দ্র করে আয়োজিত ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রদর্শনীতে দর্শনার্থীরা পুড়ে যাওয়া কম্পিউটার, যন্ত্রাংশ, টেবিল-চেয়ার, বই ও বিভিন্ন নথিপত্র দেখছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহল ও বিদেশে কথা শুনতে হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক কথায় বলেছেন, আমাদের মাথা হেট হয়ে গেছে। এ ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না। এ প্রতিজ্ঞাটি সারা সমাজকে করতে হবে।

প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর যে আক্রমণ আগে দেখিনি উল্লেখ করে তিনি বলেন, এটা ছিল স্বাধীন গণমাধ্যমের ওপর আক্রমণ। ভয়ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ, জানমালের বিধ্বংস করা কোনো সভ্য সমাজের অংশ হতে পারে না।

ধ্বংসস্তূপ থেকে প্রথম আলো ও ডেইলি স্টার যেন আবার গড়ে তুলতে পারে। বাংলাদেশে সত্যিকারের স্বাধীন গণমাধ্যম হিসেবে তাদের কর্ম সম্পাদন করতে পারে বলেও জানান ড. খলিলুর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান উপস্থিত ছিলেন।

টিটি/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।