ঈদে গণমাধ্যমে ৫ দিন ছুটি দাবি ডিআরইউর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৮ পিএম, ০৮ মার্চ ২০২৬
ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে ৫ দিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

চাঁদ দেখা সাপেক্ষ আগামী ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ একটানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

রোববার (০৮ মার্চ) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৭ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন। কিন্তু ঈদে সংবাদপত্র মাত্র তিন দিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক। একইসঙ্গে এই সময়ে কোনো হকারও পত্রিকা বিক্রি করবেন না। তাই আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান নেতারা।

গত ঈদুল আজহায় ডিআরইউর দাবির প্রেক্ষিতে ৫ দিন ছুটি ঘোষণা করা হয়। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় ডিআরইউ। তারই ধারাবাকিতায় এবারো ৫ দিন ছুটি ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।

এনএইচ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।