ঈদে গণমাধ্যমে ৫ দিন ছুটি দাবি বিএসআরএফের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১০ এএম, ০৯ মার্চ ২০২৬
ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে (গণমাধ্যমে) ৫ দিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

রোববার (৮ মার্চ) বিএসআরএফের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে জানানো হয়েছে, এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন। ঈদুল ফিতরে আগামী ১৭ মার্চ থেকে টানা ৭ দিন ছুটি থাকবে। অর্থাৎ, ছুটি শেষ হবে ২৩ মার্চ। কিন্তু ঈদে সংবাদপত্রে মাত্র ৩ দিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক।

তারা বলেন, এই সময়ে (ঈদের ছুটিতে) কোনো হকারও পত্রিকা বিক্রি করবেন না। তাই আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখার জন্য নোয়াবের কাছে দাবি জানান তারা।

আরএমএম/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।