সময় টিভির লাইভ ডিভাইস জব্দ
বেসরকারি মালিকানাধীন সময় টেলিভিশনের লাইভ ডিভাইস (ব্যাকপ্যাক) জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডিভাইসটি জব্দ করেন।
জানা গেছে, বিকেলে সময় টিভির রিপোর্টার সাথিলা শারমিন ব্যাকপ্যাকটি কার্যালয় থেকে বের করে আনার সময় পুলিশ সদস্যরা তল্লাশি করেন এবং রিপোর্টারের নাম-ঠিকানা খাতায় লিপিবদ্ধ করেন। এসময় সাথিলার সঙ্গে ক্যামেরা পারসন রুহুল আমিন সোহাইনও ছিলেন। তল্লাশি শেষে পরীক্ষার জন্য ব্যাকপ্যাকটি ডিবি পুলিশ নিয়ে যাওয়া হয়। তবে কোথায় নিয়ে গেছেন তা জানা যায়নি।
এ ব্যাকপ্যাকটি কতদিন এখানে ছিল এ ব্যাপারে সাথিলাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, কতদিন থেকে আছে তা বলতে পারবো না।
এএইচ/পিআর