উন্নয়নের কারিগর এবং আগুন সন্ত্রাসীদের একপাল্লায় মাপবেন না : ইনু


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১০ মে ২০১৫

নিরপেক্ষতার নামে উন্নয়নের কারিগর এবং আগুন সন্ত্রাসীদের একপাল্লায় না মাপার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার রাজধানীর কাওরান বাজারে দৈনিক ভোরের পাতার একদশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশেও জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা গণমাধ্যম ও গণতন্ত্রের মহাশত্রু।

এ সময় গণমাধ্যমকে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী রূপে বর্ণনা করে সমাজ, রাষ্ট্র, ইতিহাস ও মানুষের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম হাত ধরাধরি করে। রাজনীতিকরা ভুল করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু গণমাধ্যম ভুল করলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।

এ সময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান, সার্ক চেম্বারের সদস্য শাফকাত হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।