সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণের প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৪ মে ২০১৫

অপরাধ বিষয়ক জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণের প্রতিবাদে মানববন্ধন করেছে ক্রাইম রিপোর্টার্স  অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)।
 
রোববার বেলা সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাবের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে অসদাচরণকারী পুলিশ সদস্যদের ৭ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয়।

ক্র্যাব-এর সভাপতি ইসারত হোসেন ঈশা’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ক্র্যাবের সাবেক সভাপতি আখতারুজ্জামান লাভলু প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন কামরুজ্জামান খান।  
 
সম্প্রতি ক্র্যাবের সিনিয়র সদস্য পিনাকি দাশ গুপ্ত, মাহবুব আলম লাভলু, ইন্দ্রজিৎ সরকার ও বতর্মান সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত কায়সারের সঙ্গে অসদাচরণ করে পুলিশ।

জেইউ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।