জাগো নিউজকে ওয়ালটনের ‍শুভেচ্ছা


প্রকাশিত: ১২:১১ পিএম, ১৬ জুন ২০১৫

জাগো নিউজ ঘুরে গেলেন দেশের অন্যতম বড় ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ-এর অপারেটিভ পরিচালক ও অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডির প্রতিষ্ঠাতা-সম্পাদক উদয় হাকিম। এসময় তার সঙ্গে ছিলেন রাইজিংবিডির প্রশাসনিক কর্মকর্তা মিল্টন আহমেদ। 

মঙ্গলবার বিকেলে জাগো নিউজে তাদের স্বাগত জানান এর ভারপ্রাপ্ত সম্পাদক সুজন মাহমুদ।

জাগো নিউজ-এর ব্যবস্থাপনা সম্পাদক কেএম জিয়াউল হক, প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, সহকারি সম্পাদক ড. হারুণ রশিদসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় উদয় হাকিম বলেন, প্রাণ-আরএফএল গ্রুপের মিডিয়া বিনিয়োগ জাগো নিউজ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। অল্প সময়ে সফলতার সূচকে এতো এগিয়ে আসায় জাগো নিউজের কর্মীদের অভিনন্দন জানান তিনি।

জাগো নিউজ-এর ভারপ্রাপ্ত সম্পাদক সুজন মাহমুদ বলেন, ওয়ালটন আর প্রাণ-আরএফএল গ্রুপের ব্যবসায়িক উদ্দেশ্য একই - দেশের অর্থনীতিতে অবদান রাখা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। ওয়ালটন সেটি সফলভাবেই করছে। ইতোমধ্যে দেশে ও বিদেশে ব্যাপক সুনাম তৈরি করেছে ওয়ালটন। বিশেষ করে দেশের ক্রীড়া জগতে ওয়ালটন যেভাবে সম্পৃক্ত হয়েছে, তা প্রশংসার দাবি রাখে।

অনলাইন সাংবাদিকতার মানোন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও কল্যাণে আরো কী করা যায় সে বিষয়টি দু’জনের আলোচনায় উঠে আসে।

আলোচনা শেষে অতিথিদের নিউজরুম ঘুরে দেখান সুজন মাহমুদ।

এসএ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।