জাগো নিউজের যুগপূর্তিতে এনআরবিসি ব্যাংকের শুভেচ্ছা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১০ মে ২০২৬
জাগো নিউজের এক যুগপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানান এনআরবিসি ব্যাংকের হেড অব পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিলেশন ডিপার্টমেন্ট মো. হারুন-অর-রশিদ/ছবি: জাগো নিউজ

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের এক যুগপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে এনআরবিসি ব্যাংক।

রোববার (১০ মে) ব্যাংকের হেড অব পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিলেশন ডিপার্টমেন্ট মো. হারুন-অর-রশিদ রাজধানীর বাড্ডায় জাগো নিউজ কার্যালয়ে প্রতিষ্ঠানের সম্পাদক কে. এম. জিয়াউল হকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

হারুন-অর-রশিদ জানান, সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশন করা উচিত, যা জাগো নিউজ ধারাবাহিকভাবে করে আসছে। গুজব ও ভুয়া সংবাদের ভিড়ে জাগো নিউজ সঠিক সংবাদের নির্ভরযোগ্য উৎসে পরিণত হয়েছে।

তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি। জাগো নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

ইএআর/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।