অপারেশন ডেভিল হান্ট

মোহাম্মদপুরে দিনভর অভিযানে গ্রেফতার ২৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৭ মার্চ ২০২৫

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (৭মার্চ) দুপুরে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

মেহেদী হাসান বলেন, বৃহস্পতিবার (৬ মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৬ জনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন, হত্যা মামলার আসামি ফারুক (৩৮), রানা (২০), নাছির (৩২), রাজিব সিকদার (২০), মেহেদী হাসান সবজি (২০), মুন্না উরফে বোমা মুন্না (২৪), শুকুর আলী (৩২), জানু(৩৬), রাসেল (৪১), জাবেদ (৩৫), মিঠুন (৩২), শহিদুল ইসলাম সোহেল (৩৯), ইসমাইল (২২), আ. রহিম (৪২), সাইদ (১৯), নাজমুল (২৩), নাদিম (২১), মুরাদ (২৫), আলাউদ্দিন (৩০), জনি (২৩), সোহেল রানা (২২), রেদওয়ান হাসান (২১), সোহাগ (২২), জাহিদ (২০), বোরহান উদ্দিন (২৪) ও হাসিব মিট্জ (২৩)।

তাদের মধ্যে মাদক মামলায় ১৪ জনকে, দ্রুত বিচার আইনে ৪ জন, ডিএমপির মামলায় ৫ জন, খুনের মামলায় ২ জন ও ডাকাতির মামলায় ১ জনসহ মোট ২৬ জন।

গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।