সোনামসজিদ স্থলবন্দর

ঘুস নিয়ে শুল্ক ছাড়াই পণ্য ছাড়ের অভিযোগে দুদকের অভিযান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৯ এএম, ১১ মার্চ ২০২৫
সোনামসজিদ স্থলবন্দর দুদকের অভিযান

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে সিন্ডিকেট তৈরি করে ঘুসের বিনিময়ে শুল্ক ছাড়া ব্যবসায়ীদের পণ্য ছাড়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১০ মার্চ) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী এ অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন

দুদক সূত্রে জানা গেছে, দুদক টিম অভিযোগের বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার এবং সিঅ্যান্ডএফের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে।

অভিযানকালে টিম সরেজমিনে আমদানিকৃত কিছু ট্রাকের মালামালের পরিমাপ গ্রহণ করে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

এসএম/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।