পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১৫ মার্চ ২০২৫
ফাইল ছবি

রাজধানীর ওয়ারীর ৯নং চন্দ্রমোহন বসাক স্ট্রিটের পাঁচতলা এক ভবনের ছাদ থেকে পড়ে আনোয়ারা বেগম (৫৯) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী মারা গেছেন।

শনিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে তিনি ভবন থেকে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা বেগমের ছেলে মো. সেলিম বলেন, আমার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুপুরে সবার চোখ ফাঁকি দিয়ে ভবনের ছাদে চলে যান। ছাদে হাঁটাহাঁটি করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ারা বেগম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সোলাই গ্রামের আব্দুস সালামের স্ত্রী। পরিবারের সঙ্গে তিনি পুরান ঢাকার চন্দ্রমোহন বসাক স্ট্রিটে ভাড়া বাসায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।