নারায়ণগঞ্জের ভোজ্যতেল কারখানায় অগ্নিকাণ্ড : ৭ শ্রমিক দগ্ধ


প্রকাশিত: ১১:৪২ এএম, ২৫ মে ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ভোজ্যতেল কারখানায় অগ্নিকাণ্ডে ৭ শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার বেলা তিনটার দিকে সোনারগাঁওয়ের মেঘনা ঘাটস্থ মেঘনা গ্রুপের একটি ভোজ্যতেল কারখানায় এ ঘটনা ঘটে।

তবে আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। পরে কারখানার শ্রমিকরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে কারখানার অ্যাসিসটেন্ট প্রোডাকশন ম্যানেজার ইজাবুল নকিব জানান, শ্রমিকরা যখন তেল উৎপাদনের কাজ করছিলেন তখন পাশে ওয়েলডিংয়ের কাজ চলছিল। ওয়েডিংয়ের স্ফুলিঙ্গ থেকে অাগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি বলেও জানান তিনি।

ঢামাকে বার্ন ইউনিটের চিকিৎসক ডা. গোবিন্দ জাগো নিউজকে বলেন, দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে বাকিরা আশঙ্কা মুক্ত। দগ্ধদের সবারই হাত পা মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

ঢামেক/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।