তেজগাঁও সিদ্দিকী স্কুলে দেড় ঘণ্টায় ভোট দিলেন ৫৮ নারী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার সিদ্দিকী স্কুলে জাতীয় নির্বাচন এবং গণভোট চলছে। এ কেন্দ্রে মোট নারী ভোটার সংখ্যা ২০১৮ জন। সকাল নয়টা পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র ৫৮ জন।
 
এই কেন্দ্রে দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা বলছেন, সকাল সাড়ে ৭টায় সিদ্দিকী স্কুলের জাতীয় নির্বাচন এবং গণভোট শুরু হয়। এ সময় ভোটগ্রহণের আগ থেকেই বাইরে দাঁড়িয়ে ছিলেন বেশ কিছু নারী ভোটার। তারাই সিরিয়াল করে ভোট দিয়ে গেছেন। এরপর থেকে দুই একজন করে আসছেন আর ভোট দিচ্ছেন। তবে সংখ্যা অনুপাতে ভোটার উপস্থিতি কিছুটা কম। হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।


 
সিদ্দিকী স্কুলের প্রিসাইডিং অফিসার মো. মতিউল মাহমুদ। তিনি জাগো নিউজকে জানান, এ কেন্দ্রে চারটি পৃথক নারীর বুথ রয়েছে। এর মধ্যে বুথ-১ এ ভোটার সংখ্যা ৫৩১ জন; ভোট দিয়েছেন ১৮ জন। বুথ-২ এ ভোটার সংখ্যা ৫৩৬ জন; ভোট দিয়েছেন ৩ জন। বুথ-৩ এ ভোটার ৫০৩ জন; ভোট দিয়েছেন ১৫ জন। বুথ-৪ এ ভোটার সংখ্যা ৪৪৮ জন; ভোট দিয়েছেন ২২ জন।

সকাল নয়টায় পছন্দের প্রতীকে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হন আফরোজা আক্তার। তিনি বলেন, খুবই সুন্দর পরিবেশে ভোট দিয়েছি। মহল্লার অনেকে নারী ঘরের কাজ শেষ করে ভোট দিতে যাবেন।
 
এমএমএ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।