সবুজবাগে পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
রাজধানীর শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী সাইফুল্লাহ খানকে এক হাজার রাউন্ড গুলি, দুটি রিভলভার, একটি পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে সবুজবাগ থানার বাসাবো এলাকার কদমতলী ব্রীজ সংলগ্ন মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন ভবনের ভেতর থেকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে ডিবি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি(মিডিয়া) এডিসি সাইদুর রহমান। তিনি জাগোনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারি কমিশনার আসাদুজ্জামান ও আবুল কালাম আজাদের নের্তৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তিনি বলেন, সাইফুল্লাহ খান রাজধানীর শীর্ষস্থানীয় সন্ত্রাসী। তিনি অস্ত্র ব্যবসার সাথেও জড়িত। তার নামে সবুজবাগ থানায় একাধিক মামলা ও ডিবি পুলিশের কাছে অভিযোগ রয়েছে।