পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত
দশম জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৯ম বৈঠক বৃহস্পতিবার সকালে সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদ বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শওকত আলী এবং নিলুফার জাফর উল্লাহ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে পরিকল্পনা কমিশন কর্তৃক প্রণয়নাধীন সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কমিটি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় “Accelerating Growth Empowering Every Citizen” এ স্লোগানকে সামনে রেখে এবং প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা শতকরা সাত দশমিক পাঁচ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি সক্ষমতা বাড়াতে সুপারিশ করে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্যসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।