পটিয়া যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫
পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ

চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নগরীর সুগন্ধা এলাকার একটি বাসা থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ আত্মগোপনে চলে যান।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পটিয়ায় ছাত্র-জনতার ওপর হামলা করার মামলা রয়েছে।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এমআরএএইচ/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।