সারাদেশে বিশেষ অভিযানে আরও ১২৯৬ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫
প্রতীকী ছবি

সারাদেশে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে এক হাজার ২৯৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮৪৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪৫৩ জনকে।

আরও পড়ুন
কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক

অভিযানে গ্রেফতারের পাশাপাশি একটি পাইপগানও উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

কেআর/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।