লালবাগে যুবকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০২ অক্টোবর ২০২৫
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর লালবাগের শহীদনগর এলাকার একটি বাসা থেকে মো. জীবন হোসেন (২৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ছারপোকা মারার কীটনাশক পানে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জীবন হোসেনের বাবা নুর ইসলাম জানান, আমরা বাবা ও ছেলে মিলে ভাঙারি ব্যবসা করি। বুধবার দিনগত রাত ১১টার দিকে বাসার সব রুমে ছারপোকার ওষুধ দিয়ে কাজে বেরিয়ে যান। পরিবারে অন্যরা গত রাতে আত্মীয়র বাসায় চলে যায়। পরে রাতে আমার ছেলে এসে তার রুমে ঘুমায়। আজ সকালে এসে ছেলেকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি অচেতন অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।