ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪১ পিএম, ০৩ অক্টোবর ২০২৫
ভাষাসৈনিক আহমদ রফিক ও ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান/ ফাইল ছবি

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শুক্রবার (৩ অক্টোবর) এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

শোক বার্তায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ বলেন, মহান ভাষা আন্দোলনে তিনি (আহমদ রফিক) অসামান্য ভূমিকা পালন করেছিলেন। ভাষা আন্দোলনে তার এই অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ভাষা আন্দোলনের ইতিহাস, কবিতা ও প্রবন্ধসহ শতাধিক গ্রন্থ রচনা করেছেন। তার এসব লেখা নতুন প্রজন্মকে প্রেরণা জোগাবে।

আরও পড়ুন
ভাষাসৈনিক আহমদ রফিক মারা গেছেন

উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভাষাসৈনিক আহমদ রফিক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

এফএআর/এমএমকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।