সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩ পিএম, ০৯ জানুয়ারি ২০২৬

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে শাহজাদী নামের একজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল। এসময় শাহজাদীর তিন সহযোগীকেও গ্রেফতার করা হয়। তারা হলেন—বেলী, ইসলাম ও রনি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার ৪

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড পিস্তল এমুনিশন ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী।

টিটি/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।