রাজধানীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক গ্রেফতার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৪ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় চার বছরে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সজিব (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কামরাঙ্গীরচর থানার বড় গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিবার সূত্রে জানা যায়,পাশের বাসার ভাড়াটিয়া সজিব কৌশলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। পরে রাত ১১টার দিকে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শিশুর মা থানায় মামলা করেছেন এবং অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। ঢামেকে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে।

এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।