শ্যামপুরে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১২ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

রাজধানী কদমতলী থানাধীন শ্যামপুরে ঢাকা মেসের সামনে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় আবুল বাশার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি পেশায় একজন নিরাপত্তাকর্মী ছিলেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির সহকর্মী আল- আমিন জানান, আবুল বাশার নিরাপত্তাকর্মীর কাজ করতেন। রাত সাড়ে ৯টার দিকে শ্যামপুর ঢাকা মেসের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবুল বাশারের গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব এলাকায়। বর্তমানে শ্যামপুরের ঢাকা মেস এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। এ ঘটনায় লোকজন প্রাইভেটকারটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

কাজী আল-আমিন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।