ভোটের প্রচারে কত বড় ব্যানার ব্যবহার করা যাবে, স্পষ্ট করলো ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ভোটা চেয়ে ঝুলানো হয়েছে প্রার্থীদের ব্যানার/ছবি: জাগো নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীদের ব্যানার ব্যবহারের নিয়মাবলি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ভোটের প্রচারে কত বড় ব্যানার ব্যবহার করা যাবে তা সম্প্রতি এক নোটিশে জানিয়েছে সংস্থাটি।

নোটিশে বলা হয়, রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭-এ ব্যানারের আকার নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী ব্যানারটি অনুভূমিক বা উলম্ব যেভাবেই হোক না কেন, সর্বোচ্চ ১০ ফুট বাই ৪ ফুট মাপের ব্যানার ব্যবহার করা যাবে।

এমওএস/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।