অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এর মধ্যে গুলশান থানা দুইজন, ক্যান্টনমেন্ট থানা তিনজন, ডেমরা থানা একজন, মোহাম্মদপুর থানা তিনজন, পল্লবী থানা তিনজন, খিলগাঁও থানা দুইজন, হাজারীবাগ থানা তিনজন, আদাবর থানা একজন, বংশাল থানা তিনজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা দুইজন ও শেরেবাংলা থানা একজনকে গ্রেফতার করেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তালেবুর রহমান বলেন, শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ২৯ জনকে গ্রেফতার করেছে রাজধানীর ১৩ টি থানা পুলিশ।
শনিবার (৬ ফেব্রুয়ারি) গুলশান থানা পুলিশ অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে মো. রোমান আলী (২৮) ও মো. শুক্কুর আলী (৩০) গ্রেফতার করে।
অন্য থানাগুলো থেকেও একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ক্যান্টনমেন্ট থানার মো. আনোয়ার (৩৯), মো. রিফাত (২২) ও মো. রাকিবুল হাসান রনি (৩০), ডেমরা থানার সুমন (২৭), মোহাম্মদপুর থানার বেবী (৫০), মো. শামীম ব্যাপারী (৩২) ও মো. জাহিদ (৩৯), পল্লবী থানার মো. শহীদ (৩৮), মো. রাজু (২৮) ও মো. দ্বীন ইসলাম (১৯), খিলগাঁও থানার মো. তুহিন (২৪) ও মোফাজ্জল হোসেন (৪০), হাজারীবাগ থানার মো. হৃদয় ওরফে ঢাকাইয়া হৃদয় (২৭), মো. আল আমিন (২২) ও আবির হাসান (২৬), আদাবর থানার রিনা বেগম (৪৪) গ্রেফতার করা হয়।
বংশাল থানার মো. সাহিল আহম্মেদ ইফতি (২৪), মো. রাজ আহম্মেদ (২৪) ও মো. আশফি রহমান সামির (২৪), যাত্রাবাড়ী থানার ইয়াসিন ওরফে হাসান (২৮), মো. আল আমিন (৩২), মো. সোহান (২২), মুন্না (২০) ও আসিফ (২০), তেজগাঁও শিল্পাঞ্চল থানার মো. আরিয়ান আহম্মেদ জিসান (২০) ও আফিয়া (৩০), শেরেবাংলা থানার মো. বাপ্পী (৩০)কেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
কেআর/এমএএইচ/